সংবাদ

নি‌জে‌দের মা‌টি‌তে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে বিধ্বস্ত বাংলা‌দে‌শের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:৩৩ পিএম

নি‌জে‌দের মা‌টি‌তে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে বিধ্বস্ত বাংলা‌দে‌শের

অস্ট্রেলিয়ার মাটিতে তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে রীতিমতো বিধ্বস্ত করে মাত্র ১৯৮ রানে স্বাগতিকদের অলআউট করে দিয়েছে বাংলাদেশ।

ডারউইনের মারারা ওভাল স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই এই দুর্দান্ত সাফল্য পেয়েছে টাইগাররা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া অস্ট্রেলিয়াকে কম রানে আটকে দিয়ে দুর্দান্ত শুরু করেছে নাজমুল হোসেন শান্তর দল।
দলের পক্ষে একাই ৬ উইকেট শিকার করেছেন পেসার হাসান মাহমুদ। এছাড়া তাসকিন আহমেদ ও এবাদত হোসেন দুটি করে উইকেট দখল করেন।
​ম্যাচের শুরুতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে অসিদের সেই পরিকল্পনা ব্যর্থ করে দেন বাংলাদেশি পেসাররা। ইনিংসের ১২তম ওভারে ৪৫ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙেন হাসান মাহমুদ। তিনি ২৩ রান করা জ্যাক ওয়েদারল্যান্ডকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে পরিণত করেন।
এরপর ৫২ রানের মাথায় ট্রাভিস হেডকে বোল্ড করেন হাসান। ওয়ান ডাউনে নামা মার্নাস লাবুশেন ২০ বলে মাত্র ১ রান করে এবাদত হোসেনের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
চতুর্থ উইকেটে স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের ১৩ রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ, যেখানে ১৩ রান করা গ্রিন মুশফিকুর রহিমের ক্যাচ হন। ২২তম ওভারের শেষ বলে চতুর্থ উইকেট পতনের পর লাঞ্চ বিরতিতে যায় দুই দল।
​লাঞ্চ বিরতি থেকে ফিরে স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারে ৫৫ রানের একটি জুটি গড়ে ম্যাচ নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ১২৯ রানের মাথায় ৪৩ বলে ১৯ রান করা ক্যারেকে সরাসরি বোল্ড করে এই জুটি ভাঙেন এবাদত হোসেন।
এরপর সাত নম্বরে ব্যাট করতে নামা বিউ ওয়েবস্টারকে বোল্ড করে সাজঘরে পাঠান তাসকিন আহমেদ, যার ফলে ১৫২ রানেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিক দল।
দিনের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ সর্বোচ্চ ৭১ রান করেন। ত‌বে তানজিদ হাসান তামিম স্মিথের একটি ক্যাচ মিস না করলে অসিদের আরও আগেই অলআউট করা সম্ভব হতো।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নি‌জে‌দের মা‌টি‌তে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে বিধ্বস্ত বাংলা‌দে‌শের

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত