সংবাদ

১৩৪১ টাকার গ্যাস ১৯০০ টাকায় বিক্রি, দোহারে ব্যবসায়ীকে অর্থদণ্ড

প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম

১৩৪১ টাকার গ্যাস ১৯০০ টাকায় বিক্রি, দোহারে ব্যবসায়ীকে অর্থদণ্ড
দোহারের জয়পাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : সংবাদ

ঢাকার দোহারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও অবৈধভাবে মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার জয়পাড়া বাজারে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আজাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জয়পাড়া বাজারের ওই দোকানে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছিল। বর্তমানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম ১ হাজার ৩৪১ টাকা হলেও ব্যবসায়ী আজাদ হোসেন প্রতিটি সিলিন্ডার ১ হাজার ৯০০ টাকায় বিক্রি করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈনুল ইসলাম সেখানে অভিযান পরিচালনা করেন। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি ও জ্বালানি তেলের অবৈধ মজুদের অপরাধ প্রমাণিত হওয়ায় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ব্যবসায়ী আজাদ হোসেনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে ইউএনও মো. মাঈনুল ইসলাম ওই ব্যবসায়ীকে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

১৩৪১ টাকার গ্যাস ১৯০০ টাকায় বিক্রি, দোহারে ব্যবসায়ীকে অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকার দোহারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও অবৈধভাবে মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার জয়পাড়া বাজারে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আজাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জয়পাড়া বাজারের ওই দোকানে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছিল। বর্তমানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম ১ হাজার ৩৪১ টাকা হলেও ব্যবসায়ী আজাদ হোসেন প্রতিটি সিলিন্ডার ১ হাজার ৯০০ টাকায় বিক্রি করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈনুল ইসলাম সেখানে অভিযান পরিচালনা করেন। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি ও জ্বালানি তেলের অবৈধ মজুদের অপরাধ প্রমাণিত হওয়ায় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ব্যবসায়ী আজাদ হোসেনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে ইউএনও মো. মাঈনুল ইসলাম ওই ব্যবসায়ীকে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত