সংবাদ

ফরিদগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, সাংবাদিক ও পুলিশ লাঞ্ছিত

প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পিএম

ফরিদগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, সাংবাদিক ও পুলিশ লাঞ্ছিত
ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর। ছবি : সংবাদ

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে ফরিদগঞ্জ পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হামলাকারীরা বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক এবং দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ভোর ছয়টার দিকে ছয়টি গাড়িতে করে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মোতাহার হোসেন পাটওয়ারীর বাড়িতে ঢোকে। তারা বাড়ির প্রতিটি ঘরের জানালায় কালো কাপড় বেঁধে দেয় এবং সীমানা প্রাচীর ভাঙচুর শুরু করে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

হামলার শিকার সাংবাদিক আবদুস সালাম বলেন, ‘ভাঙচুরের খবর পেয়ে আমি ও আমার এক সহকর্মী সেখানে যাই। ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা আমাকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি।’ এ সময় কনস্টেবল সুমন নামে এক পুলিশ সদস্যও লাঞ্ছিত হন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে মোতাহার হোসেন পাটওয়ারীর ভাতিজা আবু জাফর পাটওয়ারী বলেন, ‘এটি আমাদের পৈতৃক সম্পত্তি। গত ৫ আগস্টের পর মোতাহার পাটওয়ারী জোর করে এখানে দেয়াল নির্মাণ করেছিলেন। আমরা শুধু আমাদের জায়গা দখলমুক্ত করেছি।’

তবে মোতাহার হোসেন পাটওয়ারী অভিযোগ করেন, ‘বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে আগ্নেয়াস্ত্রের মুখে আমার বাড়ির দেয়াল ভেঙে ফেলা হয়েছে। প্রশাসন উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এই হামলা চালিয়েছে।’

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের সংখ্যা কম থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।’ তবে পুলিশ সদস্যের ওপর হামলার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) লুৎফুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ফরিদগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, সাংবাদিক ও পুলিশ লাঞ্ছিত

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত