সংবাদ

সখীপুরে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম

সখীপুরে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড
সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই মাদকসেবী। ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সিকদার রোড এলাকায় এই অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জয় বিশ্বাস (২৬) ও ৩ নম্বর ওয়ার্ডের জসিম মিয়া (৩০)।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানার একদল পুলিশ পৌরসভার সিকদার রোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ওই দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, মাদক সেবনরত অবস্থায় সরঞ্জামসহ ওই দুই যুবককে আটক করা হয়। তাদের কারাদণ্ড দিয়ে রাতেই টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সখীপুরে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সিকদার রোড এলাকায় এই অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জয় বিশ্বাস (২৬) ও ৩ নম্বর ওয়ার্ডের জসিম মিয়া (৩০)।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানার একদল পুলিশ পৌরসভার সিকদার রোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ওই দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, মাদক সেবনরত অবস্থায় সরঞ্জামসহ ওই দুই যুবককে আটক করা হয়। তাদের কারাদণ্ড দিয়ে রাতেই টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত