সংবাদ

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ইমামের মৃত্যু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ইমামের মৃত্যু
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরের দিকে মোমিনপুর কবরস্থানের সামনে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মোমিনপুর কবরস্থানের সামনে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন রমজান আলী। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ইমামের মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরের দিকে মোমিনপুর কবরস্থানের সামনে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মোমিনপুর কবরস্থানের সামনে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন রমজান আলী। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত