সংবাদ

মহেশপুর সীমান্তে মাদকসহ গ্রেপ্তার ১

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম

মহেশপুর সীমান্তে মাদকসহ গ্রেপ্তার ১
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এক যুবক এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার ও বৃহস্পতিবার (২ এপ্রিল) এই অভিযানগুলো পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে রাজাপুর বিওপির আওতাধীন হালদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় সিরাপ (ফেনসিডিলজাতীয়), দুটি মুঠোফোন ও একটি বাইসাইকেলসহ মো. আদিব নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। আদিব চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাসিন্দা। উদ্ধারকৃত মালামালসহ তাকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে শ্রীনাথপুর বিওপি এলাকায় টহল দেওয়ার সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে বিজিবি। একই দিন বেলা ১১টার দিকে কুমিল্লাপাড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে।

বিজিবি সূত্র জানায়, অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক সাতজনই বাংলাদেশি নাগরিক। তাঁদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মহেশপুর সীমান্তে মাদকসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এক যুবক এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার ও বৃহস্পতিবার (২ এপ্রিল) এই অভিযানগুলো পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে রাজাপুর বিওপির আওতাধীন হালদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় সিরাপ (ফেনসিডিলজাতীয়), দুটি মুঠোফোন ও একটি বাইসাইকেলসহ মো. আদিব নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। আদিব চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাসিন্দা। উদ্ধারকৃত মালামালসহ তাকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে শ্রীনাথপুর বিওপি এলাকায় টহল দেওয়ার সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে বিজিবি। একই দিন বেলা ১১টার দিকে কুমিল্লাপাড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে।

বিজিবি সূত্র জানায়, অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক সাতজনই বাংলাদেশি নাগরিক। তাঁদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত