সংবাদ

তালায় প্রাইভেট কারে বোতলভর্তি অকটেন, মালিককে জরিমানা

প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)
প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম

তালায় প্রাইভেট কারে বোতলভর্তি অকটেন, মালিককে জরিমানা
ছবি : সংবাদ

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় একটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) থেকে ১৩ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পাটকেলঘাটা ওভারব্রিজ সংলগ্ন একটি গ্যারেজের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্যারেজের পাশে রাখা একটি ব্যক্তিগত গাড়িতে (ঢাকা মেট্রো-খ ১৪-০৪৯৩) বোতলে ভরা অকটেন দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা ওই গাড়ি থেকে ১৩ লিটার অকটেন উদ্ধার করেন এবং গাড়ির মালিক আবদুল্লাহ হামিদকে আটকে রেখে উপজেলা প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার সত্যতা পেয়ে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আবদুল্লাহ হামিদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উদ্ধার করা অকটেন ওই গাড়ির জ্বালানি ট্যাংকিতে ঢেলে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আবদুল্লাহ হামিদের বাড়ি উপজেলার শার্শা গ্রামে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে চড়া দামে বিক্রি করছে। কোথাও কোথাও প্রতি লিটার তেল ৩০০ টাকা পর্যন্ত দরে বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ইউএনও হোসনে আরা বলেন, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

তালায় প্রাইভেট কারে বোতলভর্তি অকটেন, মালিককে জরিমানা

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় একটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) থেকে ১৩ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পাটকেলঘাটা ওভারব্রিজ সংলগ্ন একটি গ্যারেজের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্যারেজের পাশে রাখা একটি ব্যক্তিগত গাড়িতে (ঢাকা মেট্রো-খ ১৪-০৪৯৩) বোতলে ভরা অকটেন দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা ওই গাড়ি থেকে ১৩ লিটার অকটেন উদ্ধার করেন এবং গাড়ির মালিক আবদুল্লাহ হামিদকে আটকে রেখে উপজেলা প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার সত্যতা পেয়ে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আবদুল্লাহ হামিদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উদ্ধার করা অকটেন ওই গাড়ির জ্বালানি ট্যাংকিতে ঢেলে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আবদুল্লাহ হামিদের বাড়ি উপজেলার শার্শা গ্রামে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে চড়া দামে বিক্রি করছে। কোথাও কোথাও প্রতি লিটার তেল ৩০০ টাকা পর্যন্ত দরে বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ইউএনও হোসনে আরা বলেন, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত