সংবাদ

ময়মনসিংহে বাড়ছে হামের সংক্রমণ, আরও ২৬ শিশু হাসপাতালে

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম

ময়মনসিংহে বাড়ছে হামের সংক্রমণ, আরও ২৬ শিশু হাসপাতালে
ছবি : সংবাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২৬ শিশুকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে মোট ৭৯ জন শিশু চিকিৎসাধীন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে আজ ৩১ মার্চ সকাল ৯টা পর্যন্ত ১৭২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৫ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের জ্বর ও তীব্র শ্বাসকষ্টের সমস্যা ছিল। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ শিশু।

হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের অন্যদের থেকে আলাদা রাখা জরুরি। বিশেষ করে শ্বাসকষ্ট দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে।

ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ বলেন, হাম প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সংক্রমণ এড়াতে আক্রান্ত শিশুদের আইসোলেশনে রাখা প্রয়োজন। কোনো শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ময়মনসিংহে বাড়ছে হামের সংক্রমণ, আরও ২৬ শিশু হাসপাতালে

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২৬ শিশুকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে মোট ৭৯ জন শিশু চিকিৎসাধীন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে আজ ৩১ মার্চ সকাল ৯টা পর্যন্ত ১৭২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৫ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের জ্বর ও তীব্র শ্বাসকষ্টের সমস্যা ছিল। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ শিশু।

হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের অন্যদের থেকে আলাদা রাখা জরুরি। বিশেষ করে শ্বাসকষ্ট দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে।

ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ বলেন, হাম প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সংক্রমণ এড়াতে আক্রান্ত শিশুদের আইসোলেশনে রাখা প্রয়োজন। কোনো শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত