সংবাদ

মোবাইল চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতন, গ্রেপ্তার ১

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম

মোবাইল চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতন, গ্রেপ্তার ১
ময়মনসিংহের ত্রিশালে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার আব্দুল্লাহ আল মাসুম। ছবি : সংবাদ

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে পানিতে চুবিয়ে এবং নর্দমার পানি খাইয়ে নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে গাজীপুর জেলা থেকে আব্দুল্লাহ আল মাসুম নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি ত্রিশালের ধলা এলাকায় দুই শিশুকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভিডিওটি নজরে আসার পর ময়মনসিংহের পুলিশ সুপার দ্রুত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

এরপর ত্রিশাল থানা-পুলিশ অভিযানে নেমে ঘটনার অন্যতম আসামি মাসুমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গতকাল শুক্রবার নির্যাতনের শিকার দুই শিশুর বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার দুই শিশু সহোদর। একজনের বয়স আট এবং অন্যজনের পাঁচ বছর। গত ২৭ মার্চ সকালে মোবাইল ফোন চুরির অভিযোগে মিজানুর রহমান সুজনের নেতৃত্বে একদল যুবক ওই দুই ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে ধলা মধ্যপাড়া এলাকার একটি পুকুরপাড়ে নিয়ে তাদের পানিতে চুবিয়ে চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিশুরা নির্যাতনকারীদের পায়ে ধরে বাঁচার আকুতি জানাচ্ছে। কিন্তু নির্যাতনকারীরা তাদের মারধর করে এবং একপর্যায়ে পুকুরপাড়ের একটি শৌচাগারের পাশে জমে থাকা নোংরা ও আবর্জনাযুক্ত পানি পান করতে বাধ্য করে। এ সময় বড় ভাইটি ‘আমারে আর মারিস নারে ভাই, বড় ভাই গো আমারে আর মারিস নারে’ বলে আর্তনাদ করতে থাকে। নির্যাতনের একপর্যায়ে শিশু দুটি নিস্তেজ হয়ে পড়ে।

ত্রিশাল থানার পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মোবাইল চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতন, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত