সংবাদ

জীবননগরে খাল ভরাট করে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম

জীবননগরে খাল ভরাট করে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার জীবননগরে ‘নয়নজুলি’ নামে একটি সরকারি খাল অবৈধভাবে ভরাট করে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় জীবননগর পৌর এলাকার বাসিন্দাদের আয়োজনে উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, সাবেক পৌর কমিশনার আবদুর রশিদ ও সাবেক কমিশনার হযরত আলী সরদার।

বক্তারা বলেন, নয়নজুলি খালটি সরকারি সম্পদ ও জনগুরুত্বপূর্ণ একটি জলাধার। এটি অবৈধভাবে ভরাট করে রাস্তা তৈরির যে চেষ্টা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ বেআইনি। তাঁরা অবিলম্বে খাল ভরাট কাজ বন্ধ করে জলাধারটি পুনরুদ্ধারের জোর দাবি জানান। একই সঙ্গে এই দখল প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, শ্রমিক নেতা শফিকুল ইসলাম খোকা ও ছাত্রশিবির নেতা সাইমুম পারভেজ প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

জীবননগরে খাল ভরাট করে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার জীবননগরে ‘নয়নজুলি’ নামে একটি সরকারি খাল অবৈধভাবে ভরাট করে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় জীবননগর পৌর এলাকার বাসিন্দাদের আয়োজনে উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, সাবেক পৌর কমিশনার আবদুর রশিদ ও সাবেক কমিশনার হযরত আলী সরদার।

বক্তারা বলেন, নয়নজুলি খালটি সরকারি সম্পদ ও জনগুরুত্বপূর্ণ একটি জলাধার। এটি অবৈধভাবে ভরাট করে রাস্তা তৈরির যে চেষ্টা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ বেআইনি। তাঁরা অবিলম্বে খাল ভরাট কাজ বন্ধ করে জলাধারটি পুনরুদ্ধারের জোর দাবি জানান। একই সঙ্গে এই দখল প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, শ্রমিক নেতা শফিকুল ইসলাম খোকা ও ছাত্রশিবির নেতা সাইমুম পারভেজ প্রমুখ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত