সংবাদ

নগরকান্দায় আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পিএম

নগরকান্দায় আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছবি : সংবাদ

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুড়াপাড়া ইউনিয়নের বনগ্রামের মোল্লা গ্রুপ ও পার্শ্ববর্তী গোয়ালদী গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। মোল্লা গ্রুপের নেতৃত্বে রয়েছেন মশিউর মোল্লা, নয়ন মোল্লা ও জিয়ার মোল্লা।

অন্যদিকে তালুকদার গ্রুপের নেতৃত্বে রয়েছেন সোলেমান ও রবি তালুকদার। আজ বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে নগরকান্দা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ বলেন, বনগ্রামের মোল্লা গ্রুপ ও গোয়ালদী গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। আজ তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

নগরকান্দায় আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুড়াপাড়া ইউনিয়নের বনগ্রামের মোল্লা গ্রুপ ও পার্শ্ববর্তী গোয়ালদী গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। মোল্লা গ্রুপের নেতৃত্বে রয়েছেন মশিউর মোল্লা, নয়ন মোল্লা ও জিয়ার মোল্লা।

অন্যদিকে তালুকদার গ্রুপের নেতৃত্বে রয়েছেন সোলেমান ও রবি তালুকদার। আজ বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে নগরকান্দা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ বলেন, বনগ্রামের মোল্লা গ্রুপ ও গোয়ালদী গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। আজ তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত