সংবাদ

বিধ্বস্ত নেপালে উদ্ধার ও পুনর্বাসনে কাজ শুরু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

বিধ্বস্ত নেপালে উদ্ধার ও পুনর্বাসনে কাজ শুরু
ভোতেকোশী বন্যায় বিদ্যুৎ-যোগাযোগ ফিরছে, পুনর্বাসনে উদ্যোগ

নেপালের ভোতেকোশী নদীর ভয়াবহ বন্যায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। সপ্তম দিনেও নিখোঁজদের সন্ধানে নদী ও বিদ্যুৎ প্রকল্পের টানেলে রাত-দিন কাজ করছে উদ্ধারকর্মীরা। সোমবার (৩১ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী জনগণকে উদ্ধার অভিযান ও সরকারের পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন।

নেপালের প্রধানমন্ত্রী বলেছেন, ভোতেকোশী বন্যা এই অঞ্চলের সবচেয়ে বড় দুর্যোগগুলোর একটি। এই ঘটনা ইঙ্গিত দেয় যে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই হিমালয় অঞ্চলে নেপাল যে ঝুঁকিগুলোর মুখোমুখি হচ্ছে, সেগুলোও বাড়ছে।

প্রধানমন্ত্রী জানান, বন্যার ষষ্ঠ দিনে নেপাল সরকার উদ্ধার, ত্রাণ ও চিকিৎসায় দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। নিরাপত্তা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও স্বেচ্ছাসেবকদের আত্মত্যাগ প্রশংসার যোগ্য। বন্ধুপ্রতিম দেশ, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের সহায়তাও উল্লেখযোগ্য।

এখন পর্যন্ত ১১ হাজার ৩৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯২৫ জন। আহত ২৭৯ জনের মধ্যে ১৬৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে। উদ্ধার হওয়া মৃতদেহ পরিচয় নিশ্চিত হলে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

রাসুয়া জেলায় ৩০ শতাংশ পরিবারে বিদ্যুৎ ফিরেছে। নুয়াকোটে ৮৫ শতাংশ এবং ধাদিঙে ৯৮ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে। নেপাল টেলিকমের ১২০টির মধ্যে ১১০টি ও এনসেলের ৭৮টির মধ্যে ৭৫টি টাওয়ার সচল রয়েছে।

বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পে আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ চলছে। নেপালি সেনাবাহিনী এ পর্যন্ত ২৭৯ জনকে উদ্ধার করেছে। আপার ত্রিশূলী-১ প্রকল্প থেকে ২৫৪ জন উদ্ধার পেয়েছেন। বিভিন্ন প্রকল্পের টানেলেও অভিযান অব্যাহত রয়েছে।

রাসুয়া, নুয়াকোট ও ধাদিঙে ২৭টি বিতরণ কেন্দ্রের মাধ্যমে ৩ হাজার ৬৯৬ জনের কাছে ত্রাণ পৌঁছেছে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে এখন পর্যন্ত ৫৮৭ কোটি রুপি ও ৩১৯ কোটি ডলার জমা পড়েছে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া ত্রাণ সহায়তা দিয়েছে।

ভারত ২৩০ ফুট মডুলার স্টিল ব্রিজ এবং ৭টি বেইলি ব্রিজ দিচ্ছে। চীন ৩০টি বেইলি ব্রিজ সরবরাহ করবে বলে জানিয়েছে।

প্রধানমন্ত্রী জানান, পুনর্বাসনে সরকারি-স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের সংখ্যা ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ চলছে। হাজারো মানুষ ঘর ও স্বজন হারিয়েছেন- তাদের মানসিক ও শারীরিক পুনর্বাসনে সরকার বদ্ধপরিকর।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিধ্বস্ত নেপালে উদ্ধার ও পুনর্বাসনে কাজ শুরু

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত