সংবাদ

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে দ্বিতীয়বারের মতো সেরা অভিনেতা মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৭:০৩ পিএম

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে দ্বিতীয়বারের মতো সেরা অভিনেতা মোশাররফ করিম

রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড’-এর ১৪তম আসর। সোমবার (২৪ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের তারকা শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের উপস্থিতিতে জমে ওঠে আয়োজন।

এবারের আসরে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন অভিনেতা শামীম জামান ও দ্য ডেইলি সানের সাংবাদিক মো. জাহিদুল ইসলাম।

‘বনলতা এক্সপ্রেস’-এ মোশাররফ করিমের অভিনয়ে চরিত্রের আবেগ, অন্তর্দ্বন্দ্ব ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন সাবলীলভাবে ফুটে উঠেছে। সংযত অভিনয়, সংলাপ উপস্থাপনের স্বতন্ত্র ভঙ্গি এবং চরিত্রের সঙ্গে গভীরভাবে মিশে যাওয়ার দক্ষতার জন্য দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছেন তিনি।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে মোশাররফ করিম বলেন, “একজন শিল্পীর জন্য দর্শকের ভালোবাসার চেয়ে বড় পাওয়া আর কিছু নেই। পুরস্কার সেই ভালোবাসা ও স্বীকৃতিরই একটি সুন্দর প্রকাশ। এই সম্মান আমাকে আনন্দিত করেছে, একই সঙ্গে নতুন করে ভালো কাজ করার অনুপ্রেরণাও দিয়েছে। ‘বনলতা এক্সপ্রেস’-এর পরিচালক, সহশিল্পী এবং পুরো টিমের প্রতি আমি কৃতজ্ঞ। একটি ভালো কাজ কখনোই একজনের একার প্রচেষ্টায় তৈরি হয় না। তাই এই সম্মান আমি তাঁদের সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। ভবিষ্যতেও যেন আরও ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারি, সেই চেষ্টা থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা আখম হাসান, অভিনেত্রী রোবেনা রেজা জুঁই, নাট্য পরিচালক নাজনীন হাসান খান, অভিনেতা ফরিদ হোসাইন, পরিচালক মো. ফাহাদ, নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল ও পরিচালক মমিন সরকারসহ বিনোদন অঙ্গনের আরও অনেক পরিচিত মুখ।

দীর্ঘ অভিনয়জীবনে নাটক, চলচ্চিত্র ও ওটিটি মাধ্যমে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন মোশাররফ করিম। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার।

মেরিল-প্রথম আলো পুরস্কারে বিভিন্ন সময়ে সেরা টিভি অভিনেতা হিসেবে একাধিকবার সম্মানিত হয়েছেন তিনি। ২০০৮, ২০০৯, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে তাঁর অভিনয় এই স্বীকৃতি পেয়েছে।

ওটিটি অঙ্গনেও প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। ‘মহানগর’-এর জন্য ব্লেন্ডার্স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১-এ সমালোচক বিভাগে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন তিনি। ২০২৬ সালে ‘বোহেমিয়ান ঘোড়া’র জন্য বাইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা (ওটিটি—জুরি) পুরস্কারও পান এই অভিনেতা।

এবার বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য অভিনয়জীবনে যোগ করল আরও একটি উল্লেখযোগ্য অর্জন। বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপনের দক্ষতার মাধ্যমে মোশাররফ করিম বাংলাদেশের সমকালীন অভিনয়জগতের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে দ্বিতীয়বারের মতো সেরা অভিনেতা মোশাররফ করিম

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত