কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণের পর এবার তার ভক্তদের জন্য আসছে বিশেষ এক উপহার। আগামী ৮ সেপ্টেম্বর তার জন্মবার্ষিকীতে প্রকাশ পাবে জীবনে রেকর্ড করা তার শেষ গান। ‘ওম কা হরি’ সিনেমার জন্য রেকর্ড করা গানটি আশা ভোঁসলের কণ্ঠের শেষ রেকর্ডিং হিসেবে প্রকাশ করতে যাচ্ছে সিনেমাটির টিম।
চলতি বছরের ১২ এপ্রিল
৯২ বছর বয়সে মারা যান ভারতীয় সংগীতের এই কিংবদন্তি। তার অনুপস্থিতিতে প্রথমবারের মতো
পালিত হতে যাচ্ছে জন্মবার্ষিকী। আর সেই বিশেষ দিনেই তার শেষ গান প্রকাশের উদ্যোগ নিয়েছে
‘ওম কা হরি’ টিম।
কমেডি-ড্রামা ঘরানার
সিনেমাটিতে আশা ভোঁসলের কণ্ঠে গানটির নাম ‘এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাহাঁ’।
গানটি আশাজির জন্য হয়ে উঠেছে এক অর্থে বিদায়ী সংগীতবার্তা।
জানা গেছে, ২০২৩
সালের শেষ দিকে ৯০ বছর বয়সে স্টুডিওতে দাঁড়িয়ে গানটিতে শেষবারের মতো কণ্ঠ দিয়েছিলেন
আশা ভোঁসলে। হরিশ ব্যাস পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অংশুমান ঝা, রঘুবীর যাদব,
সোনি রাজদান ও আয়েশা কাপুর।
গানটি প্রকাশের
দিন হিসেবে ৮ সেপ্টেম্বর বেছে নেওয়ার কারণ জানিয়ে পরিচালক হরিশ ব্যাস বলেন, আশাজির
প্রথম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে।
অভিনেতা অংশুমান
ঝাও গানটি নিয়ে আবেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রয়াত সংগীত কিংবদন্তির শেষ সুরটি
আমাদের ছবিতে থাকাটা এক পরম প্রাপ্তি। এই কাজটি আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে সবসময়।’
প্রায় আট দশকের দীর্ঘ সংগীতজীবনে ১২ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে। তার অনন্য কণ্ঠ ও গায়কী কয়েক প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করেছে। চলতি বছরের এপ্রিলে তার প্রয়াণে সংগীতাঙ্গনে তৈরি হয়েছে গভীর শূন্যতা। জন্মবার্ষিকীতে প্রকাশ পেতে যাওয়া শেষ গানটি সেই কিংবদন্তি শিল্পীর স্মৃতিকে আবারও শ্রোতাদের মাঝে ফিরিয়ে আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন