সংবাদ

টাঙ্গাইলে ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

প্রতিনিধি, টাঙ্গাইল
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

টাঙ্গাইলে ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন - সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা, মো. আজাদ ও শাহজাহান। রায় ঘোষণার সময় এই তিনজনই পলাতক ছিলেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

যাবজ্জীবনপ্রাপ্ত চার আসামি হলেন - মো. সুজন, ছানোয়ার হোসেন, শফিকুল ইসলাম ও রুজবেল। তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় সংজিত ঘোষ নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ২০ ডিসেম্বর ভোরে টাঙ্গাইল শহরের আকুরটাকুর বটতলা বাজার এলাকায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ও কুপিয়ে নিহত হন রফিকুল ইসলাম ফারুক। এ ঘটনায় তার ছোট ভাই লাভলু মিয়া টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। সিআইডির পুনরায় তদন্ত ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন - সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা, মো. আজাদ ও শাহজাহান। রায় ঘোষণার সময় এই তিনজনই পলাতক ছিলেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

যাবজ্জীবনপ্রাপ্ত চার আসামি হলেন - মো. সুজন, ছানোয়ার হোসেন, শফিকুল ইসলাম ও রুজবেল। তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় সংজিত ঘোষ নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ২০ ডিসেম্বর ভোরে টাঙ্গাইল শহরের আকুরটাকুর বটতলা বাজার এলাকায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ও কুপিয়ে নিহত হন রফিকুল ইসলাম ফারুক। এ ঘটনায় তার ছোট ভাই লাভলু মিয়া টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। সিআইডির পুনরায় তদন্ত ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত