সংবাদ

মানহানির মামলা

হাইকোর্টে আগাম জামিন পেলেন জামায়াতের আমির হামজা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পিএম

হাইকোর্টে আগাম জামিন পেলেন জামায়াতের আমির হামজা

সিরাজগঞ্জে করা একটি মানহানির মামলায় জামায়াত ইসলাম সমর্থিত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছে হাইকোর্ট।  একই সাথে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না সেই মর্মে জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। এর পাশাপাশি তাকে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য বলেছে আদালত।

সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে এদিন আমির হামজার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আশিকুজ্জামান নজরুল, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

জামিনের পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, হাইকোর্ট মুফতি আমির হামজাকে ৮ সপ্তাহ বা মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত আগাম জামিন দিয়েছেন। একই সঙ্গে নিম্ন আদালতে আত্মসমর্পণের জন্য বলেছেন আদালত। উপযুক্ত সময়ে তিনি সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করবেন বলেও জানান এই আইনজীবী।

এর আগে, চলতি বছরের ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্য ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে নিয়ে মানহানির মন্তব্যের অভিযোগ আসে আমির হামজার বিরুদ্ধে।

পরে ২ এপ্রিল সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মামলাটি করেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির। এ মামলায় ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে। একইসাথে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

হাইকোর্টে আগাম জামিন পেলেন জামায়াতের আমির হামজা

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত