সংবাদ

জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
চট্টগ্রামের জলাবদ্ধতায় নগরবাসীর চলমান দুর্ভোগে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের জলাবদ্ধতায় নগরবাসীর চলমান দুর্ভোগে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে তার কথা হয়েছে। যত দ্রুত সম্ভব মানুষকে এই দুর্যোগ থেকে বের করে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) সংসদ অধিবেশনে দিনে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান পয়েন্ট অব অর্ডারে (অনির্ধারিত আলোচনা) দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে এ সংক্রান্ত প্রশ্ন করলে জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, "চট্টগ্রাম শহরের একটি বড় অংশ এখন তলিয়ে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে। এরইমধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের যে প্রশাসক আছেন, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি এর মধ্যেই সমস্যা সমাধানে চেষ্টা করছেন। কিন্তু এখন তো এটি অনেক বড় একটি জলাবদ্ধতা হয়ে গেছে, স্বাভাবিকভাবেই এটি নিরসনে একটু সময় লাগবে।"

চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, "এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সব নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়।"

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামের জলাবদ্ধতায় নগরবাসীর চলমান দুর্ভোগে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে তার কথা হয়েছে। যত দ্রুত সম্ভব মানুষকে এই দুর্যোগ থেকে বের করে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) সংসদ অধিবেশনে দিনে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান পয়েন্ট অব অর্ডারে (অনির্ধারিত আলোচনা) দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে এ সংক্রান্ত প্রশ্ন করলে জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, "চট্টগ্রাম শহরের একটি বড় অংশ এখন তলিয়ে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে। এরইমধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের যে প্রশাসক আছেন, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি এর মধ্যেই সমস্যা সমাধানে চেষ্টা করছেন। কিন্তু এখন তো এটি অনেক বড় একটি জলাবদ্ধতা হয়ে গেছে, স্বাভাবিকভাবেই এটি নিরসনে একটু সময় লাগবে।"

চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, "এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সব নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়।"

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত