সংবাদ

‘হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়িতে’: চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনালের বিচারপতি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ মে ২০২৬, ০৪:৪৩ পিএম

‘হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়িতে’: চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনালের বিচারপতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসার পথে গাড়ি নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। 

এজলাসে বসে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, "হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়ি দিয়ে আসব। ওপর মহলে জানিয়ে দেন।"

সোমবার (৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারকাজ শুরুর পর প্রথমেই এই ক্ষোভের কথা জানান তিনি।

এদিন সকালে ট্রাইব্যুনাল-২ এর এজলাসে বিচারকাজ শুরুর আগে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। পরে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর নিজেদের আসন গ্রহণ করেন।

এ সময় প্রথমেই বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, “চিফ প্রসিকিউটর এখানে উপস্থিত আছেন। আজকে আসার পথে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি দিয়ে ট্রাইব্যুনালে আসতে হয়েছে। কোর্টরুমের অবস্থাও ভালো না।”

একপর্যায়ে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বলেন, “হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়ি দিয়ে আসব। ওপর মহলে জানিয়ে দেন।”

জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তিনি দেখবেন কতটুকু কী করা যায়।

এদিকে  ট্রাইব্যুনাল-২ এর এজলাস কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) র‌বিবার নষ্ট হয়ে গিয়েছিল। পরে অনেকক্ষণ এসি ছাড়াই বিচারকাজ চলে। সে সময় গরমে অনেকেই ঘামতে থাকেন। বিচারকাজ চলার একপর্যায়ে এসি ঠিক হলেও, সোমবার বিচারকাজ চলার সময় পুনরায় ট্রাইব্যুনাল-২ এর এসি নষ্ট হয়ে যায়। মূলত যাতায়াত ও এজলাস কক্ষের সার্বিক অবকাঠামোগত এই দশার কারণেই ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

‘হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়িতে’: চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনালের বিচারপতি

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসার পথে গাড়ি নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। 

এজলাসে বসে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, "হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়ি দিয়ে আসব। ওপর মহলে জানিয়ে দেন।"

সোমবার (৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারকাজ শুরুর পর প্রথমেই এই ক্ষোভের কথা জানান তিনি।

এদিন সকালে ট্রাইব্যুনাল-২ এর এজলাসে বিচারকাজ শুরুর আগে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। পরে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর নিজেদের আসন গ্রহণ করেন।

এ সময় প্রথমেই বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, “চিফ প্রসিকিউটর এখানে উপস্থিত আছেন। আজকে আসার পথে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি দিয়ে ট্রাইব্যুনালে আসতে হয়েছে। কোর্টরুমের অবস্থাও ভালো না।”

একপর্যায়ে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বলেন, “হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়ি দিয়ে আসব। ওপর মহলে জানিয়ে দেন।”

জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তিনি দেখবেন কতটুকু কী করা যায়।

এদিকে  ট্রাইব্যুনাল-২ এর এজলাস কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) র‌বিবার নষ্ট হয়ে গিয়েছিল। পরে অনেকক্ষণ এসি ছাড়াই বিচারকাজ চলে। সে সময় গরমে অনেকেই ঘামতে থাকেন। বিচারকাজ চলার একপর্যায়ে এসি ঠিক হলেও, সোমবার বিচারকাজ চলার সময় পুনরায় ট্রাইব্যুনাল-২ এর এসি নষ্ট হয়ে যায়। মূলত যাতায়াত ও এজলাস কক্ষের সার্বিক অবকাঠামোগত এই দশার কারণেই ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত