সংবাদ

প্রশাসনের নিষেধাজ্ঞায় শিলাইদহের মেলা বন্ধ

প্রতিনিধি, কুষ্টিয়া
প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশ: ৮ মে ২০২৬, ১২:২২ পিএম

প্রশাসনের নিষেধাজ্ঞায় শিলাইদহের মেলা বন্ধ
প্রশাসনের নির্দেশে দোকানপাট গুটিয়ে ফিরে যাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ছবি : সংবাদ

আজ ২৫ শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে ৩ দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে উৎসবের আবহের মধ্যেও এবার স্থানীয়দের মনে বিষাদের ছায়া ফেলেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা বন্ধের সিদ্ধান্ত। প্রশাসনের বাধায় কুঠিবাড়ি চত্বর থেকে দোকানপাট গুটিয়ে ফিরে যাচ্ছেন ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকেই কবির জন্মজয়ন্তী ঘিরে কুঠিবাড়ি প্রাঙ্গণে মেলা বসে আসছিল। মেলার কয়েক দিন আগে থেকেই আত্মীয়স্বজনে মুখর হয়ে উঠত পুরো এলাকা। কিন্তু এবার মেলা না হওয়ায় হতাশ এলাকাবাসী।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সরেজমিন দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কসমেটিকস, খেলনা ও হরেকরকম পণ্যের ব্যবসায়ীরা দোকান গুটিয়ে চলে যাচ্ছেন। শরীয়তপুর থেকে আসা খেলনা ব্যবসায়ী মীর বাবুল (৫৫) আক্ষেপ করে বলেন, ‘১৫ বছর ধরে এখানে ব্যবসা করছি। এবারও দুই দিন আগে দোকান দিয়েছিলাম। কিন্তু প্রশাসন থেকে এক ঘণ্টার মধ্যে দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন লোকসান দিয়ে ফিরে যাচ্ছি।’ তার দাবি, মেলা না হওয়ায় শতাধিক ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

শিলাইদহ গ্রামের ৭২ বছর বয়সী আব্দুস সাত্তার বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে কোনো বছরই এই মেলা মিস হতে দেখিনি। এবার কেন মেলা হচ্ছে না, তা বুঝতে পারছি না।’

মেলা না হওয়ার বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন বলেন, কবির জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে প্রস্তুতি সভায় এবার মেলা না করার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে শুক্রবার (৮ মে) থেকে শুরু হতে যাওয়া তিন দিনের এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর। জাতীয় পর্যায়ের এই আয়োজনে থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিলাইদহ কুঠিবাড়ি চত্বরের স্থায়ী মঞ্চে কবিগুরুর গান, কবিতা ও শিল্প-সাহিত্যের আলোচনায় অংশ নেবেন দেশ-বিদেশের বরেণ্য রবীন্দ্রগবেষক ও শিল্পীরা।

শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল-আমিন জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কবির স্মৃতিধন্য এই স্থানটি এখন ভক্ত ও দর্শনার্থীদের পদভারে মুখরিত। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

প্রশাসনের নিষেধাজ্ঞায় শিলাইদহের মেলা বন্ধ

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত