বাগেরহাটের ফকিরহাটে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম ভর্তি একটি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই লুণ্ঠিত মালামাল ও ট্রাকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ মে) ভোরে উপজেলার মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে এসব উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার মো. জয়নাল আবেদিন (৩৮) এবং নলধা গ্রামের মো. জুয়েল শিকদার (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় সাড়ে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম কিনে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন ৩ ব্যবসায়ী। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় বিআরটিসির একটি ট্রাকে করে মালামাল নিয়ে তারা রওনা দেন। পথে রামপাল জিরো পয়েন্ট ও সোনাতুনিয়া এলাকায় স্থানীয়রা ট্রাকটি থামিয়ে অবৈধ মালামাল আছে কি না তা যাচাই করে ছেড়ে দেন। রাত ১টার দিকে ট্রাকটি ফকিরহাটের সুকদাড়া এলাকায় পৌঁছালে ১৫-১৬ জনের একদল ডাকাত গতিরোধ করে। ডাকাতেরা ট্রাকচালক ও সঙ্গে থাকা ব্যক্তিদের ভয় দেখিয়ে মালামালসহ ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যায়।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ট্রাক ও মালামাল উদ্ধার করা হয়। এ সময় হাতেনাতে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের ব্যবসায়ী মনিরুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৬ জনকে আসামি করে ফকিরহাট থানায় মামলা করেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, "ডাকাতির খবর পাওয়ামাত্রই পুলিশ অভিযানে নামে। দ্রুততম সময়ের মধ্যে ট্রাক ও মালামাল উদ্ধার করা হয়েছে। জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।"

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন