রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে বিশ্ব মা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘গরবিনী মা ২০২৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠান। ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানদের মায়েদের সম্মাননা জানানো হয়।
এবার বিনোদন অঙ্গন
থেকে সম্মাননা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী সোমনূর মনির কোনালের
মা সায়মা মনির মিনু, অভিনেতা জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার পলাশ এবং অভিনেত্রী
তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিন।
অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের
মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী-৪ আসনের
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিক্যাল
কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী।
অনুষ্ঠানের উদ্যোক্তা
ও ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী
বলেন, “গত ১৩ বছর ধরে আমরা গর্বিত মায়েদের সম্মাননা জানিয়ে আসছি। এটি আমাদের হাসপাতালের
একটি সামাজিক উদ্যোগ। মায়েদের উপস্থিতি ও আশীর্বাদেই আমাদের আয়োজন সফল হয়।”
তিনি আরও বলেন,
“এই আয়োজনের মাধ্যমে মায়েদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ভবিষ্যতেও ‘গরবিনী
মা’ সম্মাননা কার্যক্রম অব্যাহত থাকবে।”

রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন