বলিউডের জনপ্রিয় জুটি সালমান খান ও কারিনা কাপুর খানকে আবারও একসঙ্গে দেখা যেতে পারে নতুন সিনেমায়। বি-টাউনে জোর গুঞ্জন উঠেছে, সালমান খানের আসন্ন প্রজেক্ট ‘সুপারহিরো’ সিনেমায় অভিনয়ের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ এখন কারিনা কাপুর খান।
জানা গেছে, সিনেমাটির
নায়িকা হিসেবে প্রথমদিকে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর নাম আলোচনায় থাকলেও
বর্তমানে কারিনার সঙ্গে আলোচনা এগিয়ে চলছে। সবকিছু চূড়ান্ত হলে দীর্ঘ ১২ বছর পর আবারও
রূপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে।
এর আগে ২০১৫ সালে
মুক্তিপ্রাপ্ত ‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় শেষবারের মতো একসঙ্গে অভিনয় করেছিলেন সালমান
খান ও কারিনা কাপুর। দর্শকমহলে তাদের জুটি বরাবরই প্রশংসিত হয়েছে।
নতুন এই সিনেমাটি
নির্মাণ করছেন পরিচালক জুটি রাজ ও ডিকে। জানা গেছে, এটি সালমান খানের ক্যারিয়ারের ভিন্নধর্মী
একটি প্রজেক্ট হতে যাচ্ছে। সিনেমায় তাকে সুপারহিরো চরিত্রে দেখা যেতে পারে, যা তার
জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।
তবে এখনো সিনেমার
গল্প, শুটিং শিডিউল ও অন্যান্য আনুষ্ঠানিক তথ্য পুরোপুরি চূড়ান্ত হয়নি। বর্তমানে প্রি-প্রোডাকশনের
কাজ চলছে। নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। আগামী
বছর সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন