সংবাদ

বিজিসিএফ অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন এম এস দৌলা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৮:২৭ পিএম

বিজিসিএফ অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন এম এস দৌলা

বিজিসিএফ অ্যাওয়ার্ড ২০২৫-এ প্রথম মৌলিক গান ‘প্রিয়তমা’-এর জন্য শ্রেষ্ঠ গায়ক হিসেবে সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী এম এস দৌলা। সম্প্রতি আয়োজিত জমকালো অনুষ্ঠানে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের কিংবদন্তি অভিনেতা সোহেল রানা ও অভিনেত্রী রোজিনার হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে এম এস দৌলা বলেন, এটি তার জীবনের এক অসাধারণ ও অবিস্মরণীয় মুহূর্ত।

তিনি জানান, গুণী শিল্পীদের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া তাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। এ সময় তিনি সম্মানিত জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার কাজকে মূল্যায়ন করে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত করায় তিনি গভীরভাবে কৃতজ্ঞ।

এই স্বীকৃতি তার ভবিষ্যৎ সৃজনশীল পথচলায় আরও সাহস ও দায়িত্ববোধ তৈরি করবে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া গানটির পৃষ্ঠপোষকতায় থাকা গেমপ্লিফাই বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ জানান এম এস দৌলা। তিনি বলেন, প্রতিষ্ঠানটির আন্তরিক সহযোগিতা ছাড়া এমন একটি গান বাস্তবায়ন করা সম্ভব হতো না।

সবশেষে দেশ-বিদেশের শ্রোতা, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই শিল্পী। তাদের ভালোবাসাকেই নিজের গানের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

বিজিসিএফ অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন এম এস দৌলা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

বিজিসিএফ অ্যাওয়ার্ড ২০২৫-এ প্রথম মৌলিক গান ‘প্রিয়তমা’-এর জন্য শ্রেষ্ঠ গায়ক হিসেবে সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী এম এস দৌলা। সম্প্রতি আয়োজিত জমকালো অনুষ্ঠানে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের কিংবদন্তি অভিনেতা সোহেল রানা ও অভিনেত্রী রোজিনার হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে এম এস দৌলা বলেন, এটি তার জীবনের এক অসাধারণ ও অবিস্মরণীয় মুহূর্ত।

তিনি জানান, গুণী শিল্পীদের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া তাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। এ সময় তিনি সম্মানিত জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার কাজকে মূল্যায়ন করে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত করায় তিনি গভীরভাবে কৃতজ্ঞ।

এই স্বীকৃতি তার ভবিষ্যৎ সৃজনশীল পথচলায় আরও সাহস ও দায়িত্ববোধ তৈরি করবে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া গানটির পৃষ্ঠপোষকতায় থাকা গেমপ্লিফাই বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ জানান এম এস দৌলা। তিনি বলেন, প্রতিষ্ঠানটির আন্তরিক সহযোগিতা ছাড়া এমন একটি গান বাস্তবায়ন করা সম্ভব হতো না।

সবশেষে দেশ-বিদেশের শ্রোতা, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই শিল্পী। তাদের ভালোবাসাকেই নিজের গানের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত