বিশ্বজুড়ে দর্শকপ্রিয় স্প্যানিশ ক্রাইম ড্রামা সিরিজ ‘মানি হাইস্ট’ বা ‘লা কাসা দে পাপেল’ নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রায় পাঁচ বছর পর আবারও এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।
২০২১ সালে পাঁচটি
সিজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছিল ‘মানি হাইস্ট’। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে
‘দ্য ওয়ার্ল্ড অব মানি হাইস্ট কন্টিনিউস’ শিরোনামে একটি টিজার প্রকাশ করে নেটফ্লিক্স
জানিয়ে দিয়েছে, এই গল্প এখানেই শেষ হচ্ছে না।
প্রকাশিত টিজারে
ইঙ্গিত দেওয়া হয়েছে, ‘মানি হাইস্ট’ ইউনিভার্স থেকে নতুন কোনো প্রজেক্ট আসছে। যদিও এটি
নতুন সিজন, স্পিন-অফ নাকি সিক্যুয়েল—সেই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে আগামী ১৫
মে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘বার্লিন’-এর দ্বিতীয় সিজন ‘বার্লিন অ্যান্ড দ্য
লেডি উইথ অ্যান এরমাইন’। এরই মধ্যে সিরিজটির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত
বিশেষ পোস্ট ও টিজার নতুন করে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।
টিজারে ‘মানি হাইস্ট’-এর
জনপ্রিয় ডাকাতি অভিযান—স্পেনের রয়্যাল মিন্ট ও ব্যাংক অব স্পেনের দৃশ্য দেখানোর পাশাপাশি
নতুন মিশনের আভাসও দেওয়া হয়েছে। ভিডিওর শুরুতে একটি বার্তায় বলা হয়, “সবকিছু শুরু হয়েছিল
টাকার মাধ্যমে, এরপর তা পরিণত হয় সোনা আর অমূল্য ধনসম্পদে।” এরপর জানানো হয়, “বিপ্লব
এখনো শেষ হয়নি।”
নেটফ্লিক্সের এই
ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন
দর্শকদের অপেক্ষা—‘মানি হাইস্ট’-এর নতুন অধ্যায়ে কী চমক নিয়ে ফিরছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি।

রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন