সংবাদ

খালেদা আক্তার কল্পনার প্রতি শিউলী শিলার কৃতজ্ঞতা প্রকাশ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৮:২৩ পিএম

খালেদা আক্তার কল্পনার প্রতি শিউলী শিলার কৃতজ্ঞতা প্রকাশ

অভিনেত্রী শিউলী শিলা অভিনয় জীবনের শুরুতেই ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। এমবি মানিক পরিচালিত ‘প্রেম কয়েদী’ সিনেমায় তিনি শাকিব খানের বোনের চরিত্রে অভিনয় করেন। এছাড়াও ‘ভাইয়া নাম্বার ওয়ান’সহ আরও কয়েকটি সিনেমায় কাজ করলেও পরবর্তীতে নাটকেই বেশি ব্যস্ত হয়ে ওঠেন তিনি। বর্তমানে বিটিভি ও বিভিন্ন ইউটিউব চ্যানেলের নাটকে নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী।

তবে চলচ্চিত্র নিয়ে এখনো তার কিছু আক্ষেপ রয়ে গেছে। শিউলী শিলা বলেন, “এখন অনেক সুন্দর গল্পের সিনেমা নির্মিত হচ্ছে। আমি একটি ভালো গল্পের সিনেমায় অভিনয়ের অপেক্ষায় আছি। কয়েকটি সিনেমার প্রস্তাব এসেছিল, কিন্তু গল্প ভালো লাগেনি। এখন আর শুধু নামে মাত্র সিনেমায় কাজ করতে চাই না।”

সম্প্রতি চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা শিউলী শিলার বাসায় যান। এরই মধ্যে গণমাধ্যমে খালেদা আক্তার কল্পনার অসুস্থতা নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হলেও শিউলী শিলা জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই।

তার ভাষ্য, “কল্পনা আন্টি কিছুটা অসুস্থ, দীর্ঘদিন ধরেই তার চোখে সমস্যা রয়েছে। চিকিৎসাও চলছে। সবার দোয়া ও নিয়মিত চিকিৎসা অব্যাহত থাকলে তিনি সুস্থ হয়ে উঠবেন।”

এ সময় খালেদা আক্তার কল্পনার প্রতি নিজের কৃতজ্ঞতার কথাও তুলে ধরেন শিউলী শিলা। তিনি বলেন, “মিডিয়াতে শ্রদ্ধেয় খালেদা আক্তার কল্পনা আন্টির হাত ধরেই আমার আসা। তিনিই আমার গুরু। তাকে নিয়ে কোনো বিভ্রান্তিমূলক খবর দেখলে ভীষণ ভয় পাই। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে সুস্থ ও ভালো রাখেন।”

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

খালেদা আক্তার কল্পনার প্রতি শিউলী শিলার কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত