সংবাদ

২৫ মে থেকে বিএনপির ৭ দিনের কর্মসূচি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০১:৫১ পিএম

২৫ মে থেকে বিএনপির ৭ দিনের কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ২৫ মে থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে ১ জুন পর্যন্ত।

আজ সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আসন্ন ঈদের কারণে কর্মসূচির তারিখে দু-একদিন হেরফের হলেও মূল পরিকল্পনাগুলো অপরিবর্তিত থাকবে।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, "আমরা একটি কড়া নির্দেশনা দিয়েছি জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি কেউ করতে পারবে না। রাস্তার মোড় বা রাস্তা বন্ধ করে মঞ্চ বানিয়ে কোনো আলোচনা সভা করা যাবে না। সব কর্মসূচি ফাঁকা জায়গা বা অডিটোরিয়ামে করতে হবে।"

৩০ মে (ভোর ৬টা): নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

৩০ মে (সকাল ১১টা): দলের সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতারা শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এরপর ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল হবে।

খাদ্য ও বস্ত্র বিতরণ (৩০ মে): দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ শুকনো খাবার বিতরণ করা হবে।

৩১ মে (দুপুর ২টা): বিএনপির উদ্যোগে রাজধানীর রমনা ইনস্টিটিউশন প্রাঙ্গণে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও ইউনিটে ৩০ মে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া সুবিধাজনক সময়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।

অঙ্গসংগঠনগুলোর মধ্যে ছাত্রদল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা; যুবদল ১০টি বিভাগে ১০টি আলোচনা সভা ও পোস্টার প্রকাশ; এবং ওলামা দল, জাসাস, মুক্তিযোদ্ধা দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল ও তাঁতী দল নিজ নিজ ব্যবস্থাপনায় সেমিনার, পোস্টার প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করবে।

শহীদ জিয়ার অবদান তুলে ধরে রিজভী বলেন, "১৯৭৫ সালের ২৫ জানুয়ারি যে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল গঠন করা হয়েছিল, সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিলেন জিয়াউর রহমান। তিনি দেশের অর্থনীতি ও স্বাধীনতার সার্বভৌমত্বকে শক্তিশালী করেছিলেন।"

এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে যৌথ সভার সিদ্ধান্ত ও বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের অবহিত করেন দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এ সময় বিএনপির নির্বাহী কমিটি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

২৫ মে থেকে বিএনপির ৭ দিনের কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত