ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ সোমবার (১৮ মে) তিনি নতুন কর্মস্থলে যোগ দেন।
ডিএমপির মিডিয়া
অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন আজ দুপুরে
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে পুলিশের
অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান (অতিরিক্ত আইজিপি) হিসেবে সফলতার সাথে দায়িত্ব
পালন করছিলেন মোসলেহ্ উদ্দিন আহমদ। তাঁর পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে সরকার তাঁকে
ডিএমপির এই শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়।
গতকাল রবিবার
(১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক
প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অপরাধ তদন্ত
বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)
কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হলো।
আজ দায়িত্ব
গ্রহণের পর ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন কমিশনারকে স্বাগত জানান। রাজধানী ঢাকার
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আজ থেকেই তাঁর
দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন