সংবাদ

মমতার আমলের দুর্নীতি ও নারী নির্যাতনের তদন্তে দুই কমিশন: ১ জুন থেকেই অ্যাকশন

দীপক মুখার্জী, কলকাতা
দীপক মুখার্জী, কলকাতা
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

মমতার আমলের দুর্নীতি ও নারী নির্যাতনের তদন্তে দুই কমিশন: ১ জুন থেকেই অ্যাকশন

​পশ্চিমবঙ্গের পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে হওয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের অভিযোগের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের ঘোষণা করেছে নতুন সরকার। নবান্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, রাজ্যে দুর্নীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে এবার দ্বিমুখী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি প্রকল্পে অর্থ নয়ছয়, কাটমানি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি উচ্চস্তরের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১ জুন থেকে এই কমিটি তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে।

​সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের বক্তৃতায় নতুন কমিটির কার্যপদ্ধতি স্পষ্ট করে বলেন, "এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেবে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।" মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, "প্রয়োজনে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা আইনের আওতায় কঠোর পদক্ষেপ করা হবে।" একইসঙ্গে সরকারি কোষাগার থেকে যে অর্থ আত্মসাৎ হয়েছে, তা পুনরুদ্ধারের দিকেও বিশেষ জোর দেওয়া হবে বলে তিনি জানান। সাধারণ মানুষ এবং এর আগে কাজ করা বিভিন্ন তদন্তকারী সংস্থা চাইলে এই কমিটির কাছে সরাসরি তাদের অভিযোগ জমা দিতে পারবে।

​দুর্নীতির পাশাপাশি রাজ্যে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনাগুলোকে সমান গুরুত্ব দিয়ে আরও একটি আলাদা তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের চেয়ারম্যানশিপে গঠিত এই কমিশনে সদস্যসচিব হিসেবে থাকছেন আইপিএস কর্মকর্তা দময়ন্তী সেন। এই কমিশন গত কয়েক বছরে রাজ্যের মহিলা, শিশু ও সাধারণ নারীদের ওপর হওয়া যাবতীয় অত্যাচারের অভিযোগগুলো গভীরভাবে খতিয়ে দেখবে।

​নারী নির্যাতন সংক্রান্ত এই কমিশনের কাজকে আরও সহজ ও কার্যকর করতে একটি বিশেষ পোর্টাল এবং হোয়াটসঅ্যাপ নম্বর চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই সহজে তাদের অভিযোগ জানাতে পারেন। এর বাইরেও থানা পর্যায়ে সাধারণ মানুষের জন্য বিশেষ জনশুনানির আয়োজন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে, যেসব মামলা বর্তমানে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট কিংবা কোনো কেন্দ্রীয় তদন্ত সংস্থার অধীনে রয়েছে, সেগুলো এই কমিশনের তদন্তের আওতার বাইরে থাকবে।

​উল্লেখ্য, এই কমিশনের সদস্যসচিব আইপিএস দময়ন্তী সেন কলকাতা পুলিশের প্রথম মহিলা গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং পার্ক স্ট্রিট ধর্ষণ মামলার তদন্তে সত্য তুলে ধরে দেশজুড়ে বিশেষভাবে আলোচিত হয়েছিলেন। সেই সময় সঠিক তথ্য সামনে আনার কারণে তিনি তৎকালীন প্রশাসনের তীব্র চাপের মুখে পড়েন এবং পরবর্তীতে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। নতুন শুভেন্দু অধিকারী সরকারের এই বিশেষ কমিশনে তার অন্তর্ভুক্তি প্রশাসনিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

মমতার আমলের দুর্নীতি ও নারী নির্যাতনের তদন্তে দুই কমিশন: ১ জুন থেকেই অ্যাকশন

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত