সংবাদ

জামায়াতে যোগদানের অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:০৮ পিএম

জামায়াতে যোগদানের অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার
ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীতে যোগদানের অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ মে) জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ২৯ (ঙ) ধারা মোতাবেক এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা সংসদের পক্ষ থেকে জানানো হয়। সভায় সর্বসম্মতিক্রমে নেওয়া এই সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে অবহিত করে চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক (চেয়ারম্যান) মো. নঈম জাহাঙ্গীরের মৌখিক নির্দেশ এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ। সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা কমান্ডের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, একাত্তরের স্বাধীনতাযুদ্ধের বিরোধী রাজনৈতিক দলে যোগদান মুক্তিযোদ্ধা সংসদের আদর্শ ও গঠনতন্ত্রের পরিপন্থী।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

জামায়াতে যোগদানের অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

জামায়াতে ইসলামীতে যোগদানের অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ মে) জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ২৯ (ঙ) ধারা মোতাবেক এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা সংসদের পক্ষ থেকে জানানো হয়। সভায় সর্বসম্মতিক্রমে নেওয়া এই সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে অবহিত করে চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক (চেয়ারম্যান) মো. নঈম জাহাঙ্গীরের মৌখিক নির্দেশ এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ। সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা কমান্ডের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, একাত্তরের স্বাধীনতাযুদ্ধের বিরোধী রাজনৈতিক দলে যোগদান মুক্তিযোদ্ধা সংসদের আদর্শ ও গঠনতন্ত্রের পরিপন্থী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত