সংবাদ

ঝিনাইদহে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:০৬ পিএম

ঝিনাইদহে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু
ছবি : সংবাদ

ঝিনাইদহের পৃথক স্থানে বজ্রপাতে এক গৃহবধূ ও এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সন্ধ্যা ছয়টার দিকে শৈলকুপা উপজেলার দামুকদিয়া ও সদর উপজেলার মায়াধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে আরও চারজন আহত হয়েছেন।

মৃত ব্যক্তিরা হলেন—শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী আন্না খাতুন (৪৫) এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার নফরকান্দি গ্রামের আসাদুল ইসলাম (৪০)। আসাদুল ঝিনাইদহে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে ঝিনাইদহে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় শৈলকুপার দামুকদিয়া গ্রামে গৃহবধূ আন্না খাতুন বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনেরা তাঁকে বাড়ির পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

অন্যদিকে, ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর গ্রামের মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আসাদুল ইসলামসহ দুই শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন। আহত অন্য শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ছাড়া বজ্রপাতে সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর, দোগাছি ও শৈলকুপার লাঙ্গলবাঁধ এলাকায় নারীসহ আরও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, বজ্রপাতে মৃত আসাদুল ইসলাম কুষ্টিয়া থেকে ধান কাটতে এসেছিলেন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

ঝিনাইদহে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত