সংবাদ

পুকুরপাড়ে খিঁচুনি, পানিতে পড়ে তরুণের মৃত্যু

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:০২ পিএম

পুকুরপাড়ে খিঁচুনি, পানিতে পড়ে তরুণের মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফকির আলীর মৃত্যু হয়। ছবি : সংবাদ

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফকির আলী (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ ধাতুয়া কান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফকির আলী ওই গ্রামের আবদুল খালেকের ছেলে। পরিবারের দাবি, তিনি দীর্ঘ দিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে ফকির আলী বাড়ির পাশের একটি পুকুরপাড়ে যান। ধারণা করা হচ্ছে, সেখানে অবস্থানকালে হঠাৎ তার মৃগী রোগের খিঁচুনি ওঠে এবং তিনি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যান। কিছুক্ষণ পর পরিবারের লোকজন পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত তরুণ আগে থেকেই মৃগী রোগে ভুগছিলেন বলে তার পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

পুকুরপাড়ে খিঁচুনি, পানিতে পড়ে তরুণের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফকির আলী (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ ধাতুয়া কান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফকির আলী ওই গ্রামের আবদুল খালেকের ছেলে। পরিবারের দাবি, তিনি দীর্ঘ দিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে ফকির আলী বাড়ির পাশের একটি পুকুরপাড়ে যান। ধারণা করা হচ্ছে, সেখানে অবস্থানকালে হঠাৎ তার মৃগী রোগের খিঁচুনি ওঠে এবং তিনি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যান। কিছুক্ষণ পর পরিবারের লোকজন পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত তরুণ আগে থেকেই মৃগী রোগে ভুগছিলেন বলে তার পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত