সংবাদ

খুলনায় পাটশ্রমিকদের বিক্ষোভ ও কার্যালয় ভাঙচুর

নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:২৮ পিএম

খুলনায় পাটশ্রমিকদের বিক্ষোভ ও কার্যালয় ভাঙচুর
খুলনার দৌলতপুরে কাঁচা পাট রপ্তানিতে শর্তারোপের প্রতিবাদে বিজেএ কার্যালয়ের সামনে শ্রমিকদের বিক্ষোভ ও অগ্নিসংযোগ।

কাঁচা পাট রপ্তানিতে শর্ত আরোপের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে খুলনায় বিক্ষোভ করেছেন পাটশ্রমিকেরা। মঙ্গলবার (১৯ মে) দুপুরে নগরের দৌলতপুরে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) কার্যালয়ের সামনে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও ভবন ভাঙচুর করেন তারা।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কাঁচা পাট রপ্তানিতে নতুন করে শর্ত আরোপ করায় গত ৯ মাস ধরে দেশের প্রায় ৪০টি জুট প্রেস বন্ধ রয়েছে। এতে ১ লাখের বেশি শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে রেলিগেট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিজেএ ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শ্রমিকেরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। একপর্যায়ে তারা বিজেএ কার্যালয়ে হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করেন এবং ভবনটি ঘেরাও করে রাখেন। এ সময় কার্যালয়ের ভেতরে সংবাদ সম্মেলনে অংশ নিতে আসা পাটব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়েন।

বিক্ষোভকারী শ্রমিকেরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সাবেক এক উপদেষ্টার ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে কাঁচা পাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে পাটশিল্পে স্থবিরতা নেমে এসেছে। তারা অবিলম্বে এই শর্ত প্রত্যাহার, বকেয়া বেতন পরিশোধ এবং সাবেক পাট উপদেষ্টার গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে একই সময়ে বিজেএ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর প্রতিবছর বিপুল পরিমাণ কাঁচা পাট উদ্বৃত্ত থাকে। রপ্তানি বন্ধ থাকায় বছরে প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন থেকে দেশ বঞ্চিত হচ্ছে।

বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, নির্দিষ্ট একটি পক্ষকে সুবিধা দিতে রপ্তানিতে শর্ত আরোপ করা হয়েছে। এতে কৃষক যেমন ন্যায্যমূল্য পাচ্ছেন না, তেমনি ব্যবসায়ীরাও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত রপ্তানি শুরু না হলে পাটশিল্প ধ্বংসের মুখে পড়বে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

খুলনায় পাটশ্রমিকদের বিক্ষোভ ও কার্যালয় ভাঙচুর

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত