সংবাদ

সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুতই শুরু হবে বগা সেতুর কাজ : সেতুমন্ত্রী

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:১০ পিএম

সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুতই শুরু হবে বগা সেতুর কাজ : সেতুমন্ত্রী
ছবি : সংবাদ

পটুয়াখালীর লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত ৯ম চীন মৈত্রী (বগা সেতু) নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে মন্ত্রী পটুয়াখালীর লোহালিয়া নদীর চরগরবদি-বগা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দুমকির চরগরবদি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির পাশাপাশি শিশু আবিরার ‘বগা সেতু চাই’ ভিডিও বার্তার পরিপ্রেক্ষিতে এই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুতই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশেই সেতুটি বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এটি নির্মিত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. সফিকুল ইসলাম মাসুদ, সেতু বিভাগের সচিব, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেতু বিভাগ সূত্রে জানা যায়, প্রস্তাবিত বগা সেতুর দৈর্ঘ্য হবে ১ দশমিক ৩৪৮ কিলোমিটার এবং প্রস্থ ১৫ দশমিক ০২ মিটার। মূল সেতুর পাশাপাশি সংযোগ সড়ক ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। এই সেতুটি নির্মিত হলে রাজধানী ঢাকার সঙ্গে বাউফল, গলাচিপা, দশমিনাসহ উপকূলীয় অঞ্চলের সরাসরি ও দ্রুত যোগাযোগ নিশ্চিত হবে, যা কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুতই শুরু হবে বগা সেতুর কাজ : সেতুমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত