দক্ষিণ ভারতীয় তারকা রাম চরণ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেড্ডি’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির তৃতীয় দিনেও ছবিটি দুর্দান্ত ব্যবসা করেছে। শনিবার (৬ জুন) ভারতে সিনেমাটির আয় হয়েছে প্রায় ৩৩ দশমিক ৫০ কোটি রুপি।
এর ফলে মাত্র তিন
দিনেই দেশীয় বক্স অফিসে ‘পেড্ডি’র মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৪৩ দশমিক ৫০ কোটি রুপি,
যা ১৪৪ কোটির কাছাকাছি।
বক্স অফিস বিশ্লেষকদের
ধারণা, রোববারের আয় যুক্ত হলে চার দিনের বর্ধিত উদ্বোধনী সপ্তাহান্তে ছবিটির মোট সংগ্রহ
১৮০ থেকে ১৮৫ কোটি রুপিতে পৌঁছাতে পারে। এমনকি খুব দ্রুতই ২০০ কোটি রুপির মাইলফলকও
স্পর্শ করতে পারে সিনেমাটি।
সবচেয়ে বেশি ব্যবসা
করেছে আন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা অঞ্চলে। এই দুই রাজ্য মিলিয়ে তিন দিনে ছবিটির আয়
হয়েছে প্রায় ১১৩ দশমিক ২৫ কোটি রুপি। এর মধ্যে নিজাম অঞ্চল থেকে এসেছে ৪৭ দশমিক ৭৫
কোটি, সিডেড অঞ্চল থেকে ১৬ দশমিক ৫০ কোটি এবং আন্ধ্র অঞ্চল থেকে ৪৯ কোটি রুপি।
এ ছাড়া কর্ণাটক-এও সন্তোষজনক ব্যবসা করেছে সিনেমাটি। সেখানে ছবিটির আয় প্রায় ১৬ দশমিক ২৫ কোটি রুপি। তবে হিন্দি ডাব সংস্করণটি প্রত্যাশিত সাড়া পায়নি বলে জানা গেছে। শুরুটা ভালো হলেও পরবর্তী দিনগুলোতে সংগ্রহে তেমন গতি দেখা যায়নি।
চলচ্চিত্রসংশ্লিষ্টদের
মতে, দীর্ঘ ছুটির সুযোগে ‘পেড্ডি’ আরও বড় সাফল্যের পথে এগিয়ে যেতে পারে। তবে ছবিটির
দীর্ঘমেয়াদি বক্স অফিস ভাগ্য নির্ভর করবে আগামী সপ্তাহগুলোতে দর্শকদের আগ্রহ ধরে রাখতে
পারার ওপর।
মুক্তির পর থেকেই
সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে রাম চরণের অভিনয়, নির্মাণশৈলী
এবং বাণিজ্যিক উপাদানের সমন্বয় দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করছে।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন