কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দ-এর ৭০তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করা হয়েছে অপ্রকাশিত গান ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’।
গোলাম মোর্শেদ-এর
কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ার। গানটি প্রকাশ করেছে আজব রেকর্ডস। এতে গিটার
বাজিয়েছেন ও সাউন্ড ডিজাইন করেছেন আহনাফ খান অনিক এবং কীবোর্ড বাজিয়েছেন রফিকুল ইসলাম
ফরহাদ।
গানটি নিয়ে জয় শাহরিয়ার
বলেন, “লাকী ভাই আমাদের সংগীতাঙ্গনের এক কিংবদন্তি। তাঁর সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ
না হলেও তাঁর সুরে গান গাওয়ার মাধ্যমে আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে। গোলাম মোর্শেদ
ভাইয়ের কাছে সংরক্ষিত থাকা অপ্রকাশিত গানগুলোর মধ্যে থেকে এই গানটি করার সুযোগ পেয়েছি।
আমি চেষ্টা করেছি লাকী ভাইয়ের মূল সুরের আবহ অক্ষুণ্ন রাখতে।”
তিনি আরও বলেন,
“লাকী ভাইয়ের জন্মদিনে গানটি প্রকাশ করতে পারাটা আমার জন্য বিশেষ আনন্দের। এটি তাঁর
স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।”
গীতিকবি গোলাম মোর্শেদ
জানান, লাকী আখান্দের সঙ্গে তাঁর দীর্ঘদিনের কাজের সম্পর্ক ছিল। একসঙ্গে কাজ করার সময়
তিনি অনেক গানের লিরিক লিখে দিতেন, আর লাকী আখান্দ সেগুলো সুর করে রেকর্ড করে রাখতেন।
সেইসব অপ্রকাশিত গানের মধ্য থেকেই ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’ গানটি বেছে নেওয়া হয়েছে।
তিনি বলেন, “জয়
শাহরিয়ার আমার স্নেহের অনুজ। তাঁর আগ্রহের কারণেই গানটি তাকে দিয়েছি। গানটির নতুন উপস্থাপনা
আমার খুব ভালো লেগেছে। আশা করি লাকী আখান্দের শ্রোতারাও এটি পছন্দ করবেন।”
গানটির লিরিক ভিডিও
ইতোমধ্যে জয় শাহরিয়ার ও ‘গান জানালা’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। পাশাপাশি বিশ্বের
বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন