সংবাদ

নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম

নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

দীর্ঘদিনের বিরতির পর আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন সংগীতশিল্পী মেহরাব। একসময় জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ান-এ নিজের স্বতন্ত্র গায়কী ও বৈচিত্র্যময় পরিবেশনার মাধ্যমে দর্শক-শ্রোতাদের নজর কাড়েন তিনি। ২০০৫ সালের সেই প্রতিযোগিতার পর গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে নিয়মিত কাজ করে সংগীতাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেন।

বিরতির পর নতুন উদ্যমে সংগীতে সক্রিয় হওয়া এই শিল্পীর নতুন একক গান ‘ভালোবাসতে কি ভুল হয়’ প্রকাশ পেতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে।

গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রুবিউল ইসলাম জীবন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুরও করেছেন মেহরাব নিজেই। সংগীতায়োজন করেছেন আদিব কবির।

প্রেম, অভিমান ও সম্পর্কের সূক্ষ্ম আবেগকে কেন্দ্র করে নির্মিত গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন জয়া মির্জা ও তন্ময় সাবি। পাশাপাশি ভিডিওতে দেখা যাবে মেহরাবকেও।

নতুন গান প্রসঙ্গে মেহরাব বলেন, “ভালোবাসা মানুষের জীবনের অন্যতম সুন্দর অনুভূতি। কিন্তু কখনো কখনো সেই ভালোবাসাই নানা প্রশ্নের জন্ম দেয়। ‘ভালোবাসতে কি ভুল হয়’ গানটিতে সেই অনুভূতিরই প্রতিফলন ঘটেছে। গানটির কথা আমার খুব ভালো লেগেছে। সুর ও গায়কীতেও সেই আবেগ তুলে ধরার চেষ্টা করেছি। দীর্ঘদিন পর নতুন কাজ নিয়ে শ্রোতাদের সামনে আসছি, তাই স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত।”

আগামী ১১ জুন ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও গানটি অবমুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত