সংবাদ

এই সময়ে লিজা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

এই সময়ে লিজা

নতুন মৌলিক গান ‘তোমার রোদেলা আকাশে’ প্রকাশের পর প্রশংসা কুড়াচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

বর্তমানে দেশে স্টেজ শোর সংখ্যা তুলনামূলকভাবে কমে গেলেও লিজা মাসজুড়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। মাসের শুরুতে ঢাকায় একটি অনুষ্ঠানে গান পরিবেশনের পর আজ রাজধানীর উত্তরায় আরেকটি স্টেজ শোতে অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া মাসের শেষদিকে চট্টগ্রামেও একটি সংগীতানুষ্ঠানে পারফর্ম করবেন তিনি।

স্টেজ শোর ব্যস্ততার বাইরে লিজার সময়ের বড় অংশ জুড়ে রয়েছে তার দুই বছরের কন্যাসন্তান। বিশেষ কোনো টেলিভিশন অনুষ্ঠান বা আমন্ত্রণ না থাকলে বেশিরভাগ সময়ই পরিবারের সঙ্গেই কাটান এই শিল্পী।

দেশের সংগীতাঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে লিজা বলেন, স্টেজ শো এখন আগের তুলনায় অনেক কম। অর্থনৈতিক ও সামগ্রিক পরিস্থিতির প্রভাবেই এমন অবস্থা তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। তবে এই পরিস্থিতি সাময়িক এবং খুব শিগগিরই দেশের সংগীতাঙ্গন আবারও প্রাণ ফিরে পাবে বলে আশাবাদী এই শিল্পী।

লিজার ভাষ্য, “এই মুহূর্তে স্টেজ শো খুবই কম। তারপরও যেসব অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছি, সেগুলো করার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে। ‘তোমার রোদেলা আকাশে’ গানটির জন্যও দারুণ সাড়া পাচ্ছি।”

নতুন গান নিয়েও পরিকল্পনা করছেন লিজা। তিনি জানান, সামনে আরও কয়েকটি মৌলিক গান প্রকাশের প্রস্তুতি চলছে এবং শিগগিরই সেগুলোর ভিডিও নির্মাণের কাজ শুরু হবে।

এদিকে যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শোয়ের প্রস্তাব পেলেও আপাতত বিদেশ সফরের চেয়ে নিজের ছোট্ট কন্যার সঙ্গেই বেশি সময় কাটাতে চান এই সংগীতশিল্পী। জীবনের এই সময়টিকে তিনি সবচেয়ে মূল্যবান অধ্যায় হিসেবে দেখছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

এই সময়ে লিজা

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত