মৌলবাদবিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলা সংস্কৃতির চর্চাকে সামনে রেখে নতুন সাংস্কৃতিক আয়োজন শুরু করতে যাচ্ছে গাই বাংলার গান পর্ষদ। নিয়মিত এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘থিয়েটারের গান’।
আয়োজকদের মতে, নাটক
ও সংগীতের মেলবন্ধনের মাধ্যমে বাংলা নাট্যঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার নতুন প্রজন্মের
কাছে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মঞ্চনাটক ও পথনাটকের গানকে কেন্দ্র করে নির্মিত
এই আয়োজন শুধু সংগীত পরিবেশনেই সীমাবদ্ধ থাকবে না; বরং সংশ্লিষ্ট নাটকের আবহ, বর্ণনা
ও সংলাপের সমন্বয়ে দর্শকদের জন্য একটি পূর্ণাঙ্গ নাট্য-সংগীত অভিজ্ঞতা তৈরি করা হবে।
প্রথম আসরে পরিবেশনায়
অংশ নেবে প্রখ্যাত নাট্যদল আরণ্যক নাট্যদল। দলটি তাদের পরিবেশনায় থিয়েটার সংগীতের শেকড়,
সংগ্রাম এবং সমকালীন প্রাসঙ্গিকতার নানা দিক তুলে ধরবে।
১৮ জুন অনুষ্ঠিত
হয় উদ্বোধনী আয়োজন। অনুষ্ঠানে ‘রাঢ়াঙ’, ‘সংক্রান্তি’, ‘ময়ূর সিংহাসন’, ‘জয়জয়ন্তী’,
‘পাথর’, ‘দি জুবলী হোটেল’, ‘ঘুমের মানুষ’, ‘মূর্খ লোকের মূর্খ কথা’ এবং ‘আগুনের জবানবন্দি’সহ
বিভিন্ন আলোচিত নাটকের গান পরিবেশিত হবে। আরণ্যকের প্রশিক্ষণ সম্পাদক অপু মেহেদী বলেন,
মঞ্চনাটক ও পথনাটকের গানকে কেন্দ্র করেই তাদের পরিবেশনা সাজানো হয়েছে। শুধু গান নয়,
নাট্যভাব ও সংলাপের সংযোজনে দর্শকদের জন্য একটি স্বতন্ত্র থিয়েট্রিক্যাল পরিবেশ তৈরি
করা হবে।
অন্যদিকে আয়োজক
সংগঠনের প্রতিনিধি ফজলুল কবীর তুহিন বলেন, অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চা ও মৌলবাদের
বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে ‘থিয়েটারের গান’ একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক
উদ্যোগ হিসেবে কাজ করবে। দর্শকদের অংশগ্রহণই এই আয়োজনের সাফল্যের প্রধান শক্তি হবে
বলেও তিনি আশা প্রকাশ করেন।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন