ইউটিউবে প্রকাশিত টানা তিনটি নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকগুলো হলো ‘রূপার সংসার’, ‘সুখের অসুখ’ এবং ‘ডিজিটাল হাবলু’। ভিন্নধর্মী তিনটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে আবারও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।
এর মধ্যে পরিচালক
তানভীর তন্ময় নির্মিত ‘রূপার সংসার’ নাটকটি দর্শকমহলে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। নাটকটিতে
রূপা চরিত্রের তিনটি ভিন্ন বয়সের রূপে অভিনয় করেছেন হিমি। চ্যালেঞ্জিং এই চরিত্রে তার
সাবলীল ও নিখুঁত অভিনয় দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। নাটকটিতে অতিথি চরিত্রে
অভিনয় করেছেন নিলয় আলমগীর।
একইভাবে ‘সুখের
অসুখ’ নাটকেও হিমির বিপরীতে রয়েছেন নিলয় আলমগীর। নাটকটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে
ইতিবাচক সাড়া পাচ্ছেন এই অভিনেত্রী। অন্যদিকে আহসান হাবিব আকিক পরিচালিত ‘ডিজিটাল হাবলু’
নাটকে মোশাররফ করিম–এর বিপরীতে অভিনয় করে সমাদৃত হয়েছেন তিনি।
নিজের অভিনয় অভিজ্ঞতা
প্রসঙ্গে হিমি বলেন, ‘রূপা চরিত্রে অভিনয়ের জন্য পরিচালক আমার ওপর যে আস্থা রেখেছেন,
তার মর্যাদা রাখার চেষ্টা করেছি। একই চরিত্রের তিনটি বয়সকে ফুটিয়ে তোলা ছিল বেশ চ্যালেঞ্জিং।
অনেক পরিশ্রম করেছি, আর দর্শকদের ভালোবাসা সেই পরিশ্রমকে সার্থক করেছে।’
তিনি আরও বলেন, দর্শকরা যে ভিন্নধর্মী গল্প দেখতে আগ্রহী, ‘রূপার সংসার’-এর সাফল্য তারই প্রমাণ। পাশাপাশি সহশিল্পী মোশাররফ করিম ও নিলয় আলমগীরের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন হিমি। ভবিষ্যতেও আরও বৈচিত্র্যময় ও মানসম্পন্ন গল্পের নাটকে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন