লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ইতিহাসে এবারই প্রথম ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের প্রচলিত নিয়ম ভেঙে প্রতিযোগিতার চ্যাম্পিয়নের পরিবর্তে প্রথম রানার আপ হওয়া প্রতিযোগীই সুযোগ পেলেন লাক্সের বিজ্ঞাপনে মডেল হওয়ার। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নাযাহ নাওয়ার।
পাবনার ঈশ্বরদীর
মেয়ে নাযাহ নাওয়ার লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০২৫ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন।
সম্প্রতি মাইলস্টোন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করা এই তরুণী প্রতিযোগিতায় রানার আপ
হয়ে পাঁচ লাখ টাকা পুরস্কার জেতার পাশাপাশি শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ও সিএমভির নাটকে
কাজ করার সুযোগও পান। তবে অভিনয়ে অভিষেকের আগেই তার সামনে আসে আরও বড় সুযোগ—লাক্সের
নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা।
নির্মাতা রাসেল
শিকদারের পরিচালনায় নির্মিত বিজ্ঞাপনটি প্রচারে আসার পর থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া
ফেলেছে। বিশেষ করে নাযাহর গ্ল্যামারাস উপস্থিতি প্রশংসিত হচ্ছে সর্বত্র। এত দ্রুত দর্শকদের
কাছ থেকে এমন ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন, তা নাযাহ নিজেও কল্পনা করেননি।
নাযাহ বলেন, “লাক্সের
বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় আমার অভিষেক হবে—এখনো বিষয়টি আমার কাছে অবিশ্বাস্য মনে
হয়। কী কারণে আমাকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে, তা আমি জানি না। তবে নির্বাচিত
হওয়ার পর আমার একটাই লক্ষ্য ছিল, শতভাগ মনোযোগ ও আন্তরিকতা দিয়ে কাজটি করা। বিজ্ঞাপনটি
প্রচারের পর যে ভালোবাসা ও সাড়া পাচ্ছি, তাতে আমি সত্যিই অভিভূত।”
তিনি আরও বলেন,
“ইউনিলিভার, লাক্স-চ্যানেল আই পরিবার, বিজ্ঞাপনটির নির্মাতা এবং দর্শকদের প্রতি আমি
কৃতজ্ঞ। আমার স্বপ্ন একজন ভালো অভিনেত্রী হওয়া। আমি চাই, আমার অভিনয় ও ব্যক্তিত্ব দেখে
অন্য মেয়েরাও অনুপ্রাণিত হোক।”
নাযাহর পরিবারও
তার এই সাফল্যে আনন্দিত। তার বাবা মো. নূরুল ইসলাম মণ্ডল একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার
এবং মা তাফরিনা আক্তার গৃহিণী। ব্যক্তিগত জীবনে তার সবচেয়ে কাছের বন্ধু তার বোন নীলিমা
ও ফারিয়া।
অভিনয়ের অনুপ্রেরণা
প্রসঙ্গে নাযাহ জানান, তিনি বিপাশা হায়াত, জয়া আহসান, অপি করিম ও মেহজাবীন চৌধুরীর
অভিনয়ের ভক্ত। নিজেকে আরও প্রস্তুত করে ভবিষ্যতে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখছেন
এই নবাগত তারকা।
লাক্সের বিজ্ঞাপনে
সফল অভিষেকের মধ্য দিয়ে নাযাহ নাওয়ার যে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছেন, তা বলাই
যায়। এখন দেখার বিষয়, অভিনয়ের জগতেও তিনি কতটা সফলভাবে নিজের অবস্থান তৈরি করতে পারেন।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন