বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের পাঁচ কিংবদন্তি তারকাকে নিয়ে চ্যানেল আইতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও স্মৃতিময় আয়োজন। ষাট, সত্তর ও আশির দশকের জনপ্রিয় তারকা শবনম, সুচন্দা, উজ্জ্বল, আলমগীর ও ববিতা অংশ নেন দিনব্যাপী এই আয়োজনে।
মূলত সাতজন তারকার
উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে আসতে পারেননি সোহেল রানা ও আনোয়ারা। তবে
বাকি পাঁচ তারকার আগমনে চ্যানেল আই প্রাঙ্গণ যেন ফিরে যায় বাংলা চলচ্চিত্রের স্বর্ণালি
সময়ে। চ্যানেল আইয়ের প্রধান ফটক থেকে শুরু করে পুরো পথজুড়ে সাজানো হয়েছিল তাদের অভিনয়জীবনের
স্মরণীয় সব আলোকচিত্র। লাল কার্পেট বিছানো পথে হেঁটে অনুষ্ঠানে যোগ দেন তারা।
তারকাদের স্বাগত
জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক
আবদুর রহমান।
দিনজুড়ে চলে প্রাণবন্ত
আড্ডা, স্মৃতিচারণ আর গল্পের আসর। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় উচ্ছ্বাসও
ছিল চোখে পড়ার মতো। ব্যক্তিগত জীবন, অভিনয় ক্যারিয়ার এবং অজানা নানা অভিজ্ঞতার কথা
শেয়ার করেন তারা। চ্যানেল আইয়ের সুসজ্জিত স্টুডিওতে অনুষ্ঠিত বিশেষ আড্ডায় সঞ্চালকের
ভূমিকায় ছিলেন আবদুর রহমান।
আড্ডায় উঠে আসে
আষাঢ়ের প্রথম দিনের অনুভূতি, বৃষ্টিতে শুটিংয়ের স্মৃতি, প্রিয় নায়ক-নায়িকা, প্রিয় গানসহ
নানা মজার প্রসঙ্গ। চলচ্চিত্রের বাইরেও জীবনের অনেক না-বলা গল্প দর্শকদের জন্য তুলে
ধরেন এই কিংবদন্তিরা।
অনুষ্ঠান শেষে চ্যানেল
আইয়ের পক্ষ থেকে তারকাদের সম্মাননা ও উপহার প্রদান করা হয়। উপহারের মধ্যে ছিল বিভিন্ন
নান্দনিক শোপিস, খেলনা, নাম ও ছবি সংবলিত ক্রেস্ট এবং ফুলের তোড়া।
পুরো আয়োজনটি ধারণ
করেছে চ্যানেল আই। ইফতেখার মুনিমের পরিচালনায় নির্মিত এই বিশেষ অনুষ্ঠানটি শিগগিরই
সম্প্রচারিত হবে।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন