সংবাদ

ঢাকার সড়ক থেকে সরছে অটোরিকশা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:৫২ পিএম

ঢাকার সড়ক থেকে সরছে অটোরিকশা

রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা চালুর পর ট্রাফিক ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন এলেও ব্যাটারিচালিত অটোরিকশার কারণে নতুন জটিলতায় পড়েছে ট্রাফিক বিভাগ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে সম্প্রতি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। তবে ট্রাফিক ব্যবস্থাপনার অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় এজেন্ডায় থাকায় অটোরিকশার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। অবশ্য প্রাথমিক আলোচনায় ঢাকা শহরের প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা সরিয়ে দেওয়ার বিষয়ে সরকার ও পুলিশ উভয় পক্ষই একমত পোষণ করেছে।

এই বিষয়ে চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করতে আগামী মাসের মাঝামাঝি সময়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে ডিএমপির ট্রাফিক বিভাগের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এআই ক্যামেরা স্থাপনের পর সিগন্যাল অমান্য, স্টপলাইন ভাঙা, উল্টো পথে গাড়ি চালানো ও হুটহাট লেন পরিবর্তনের মতো ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা আগের চেয়ে অনেক কমেছে। আইন ভঙ্গকারীদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে ই-প্রসিকিউশনের আওতায় আনা হচ্ছে, যার ফলে চালকদের মধ্যে আইন মানার প্রবণতা বেড়েছে।

তবে ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রে এই আধুনিক প্রযুক্তি কাজে আসছে না। কারণ, এসব যানবাহনের বড় অংশেরই কোনো বৈধ নিবন্ধন বা নম্বরপ্লেট নেই, এমনকি চালকদেরও নেই কোনো লাইসেন্স। ফলে এআই ক্যামেরায় তাদের আইন ভঙ্গের ছবি বা ভিডিও ধরা পড়লেও আইনি ব্যবস্থা নেওয়া কিংবা জরিমানা করা কঠিন হয়ে পড়ছে।

সার্বিক বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেন, "সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের একটি বৈঠক হয়েছে। সেখানে অটোরিকশার প্রসঙ্গটি উঠলেও অন্যান্য এজেন্ডার কারণে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী দেশে ফিরলে বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হবে। সেই অনুযায়ী আগামী মাসের ১৫ তারিখের দিকে একটি সম্ভাব্য বৈঠক হতে পারে।"

তিনি আরও বলেন, "ওই বৈঠকেই অটোরিকশার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা পুরোপুরি আনিশ্চিত ও নিষিদ্ধ করা হবে। প্রধান সড়কে রিকশা চলাচল আগেও নিষিদ্ধ ছিল। তবে পর্যাপ্ত জনবল সংকট ও ডাম্পিং ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও, বর্তমানে এর একটি বড় অংশ নিয়ন্ত্রণে আনা হচ্ছে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ঢাকার সড়ক থেকে সরছে অটোরিকশা

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত