সংবাদ

সিলেটের ডিসি সারওয়ার আলমের বদলিতে মাজারের কোনো ইস্যু নেই: তথ্য উপদেষ্টা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:৫৮ পিএম

সিলেটের ডিসি সারওয়ার আলমের বদলিতে মাজারের কোনো ইস্যু নেই: তথ্য উপদেষ্টা

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির সঙ্গে মাজার সংক্রান্ত কোনো বিষয়ের সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, "সিলেটের ডিসির বদলিকে স্থানীয় একটি মাজারে তাঁর নেওয়া সাম্প্রতিক কিছু পদক্ষেপের সঙ্গে মেলানোর চেষ্টা করছেন সামাজিক যোগাযোগমাধ্যমের কেউ কেউ। তবে কেবল একটি ঘটনার পর আরেকটি ঘটনা ঘটেছে বলেই দুটির মধ্যে সম্পর্ক খোঁজা বা এ ধরনের জল্পনা-কল্পনা করা একেবারেই ঠিক নয়।"

বদলির প্রশাসনিক প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, "সরকারের এখতিয়ারের মধ্যে সম্পাদিত সব কর্মকাণ্ডের ব্যাখ্যা সব সময় প্রকাশ্যে আনা হয় না। এখানে অনেক সময় রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়ও জড়িত থাকতে পারে। তাছাড়া এই বদলি প্রক্রিয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। ফলে এর বাইরে নতুন করে বলার কিছু নেই।"

সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা মন্তব্য করেন, "বিভিন্ন বিষয়ে সমাজে নানা ধরনের জল্পনা-কল্পনা ছড়ানো হয়ে থাকে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী সবসময় নানা এজেন্ডা নিয়ে সক্রিয় থাকে। তবে সরকারের পক্ষ থেকে যে অবস্থান পরিষ্কার করা হয়েছে, সেটিই বলবৎ থাকবে। আমি নিশ্চিত করে বলছি, ডিসির বদলির পেছনে মাজার সংক্রান্ত কোনো ইস্যু কাজ করেনি।"

তবে মাজারের সামগ্রিক প্রশাসনিক সংস্কারের বিষয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, "মাজারে ভক্তদের দেওয়া দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার যে দাবি, সেটির বিষয়ে সরকারেরও কোনো দ্বিমত থাকার কারণ নেই।"

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সিলেটের ডিসি সারওয়ার আলমের বদলিতে মাজারের কোনো ইস্যু নেই: তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত