সংবাদ

শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ০১:২০ পিএম

শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

রাজধানীর শ্যামপুরে আরএসএম স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

আজ বুধবার (১ এপ্রিল) সকালে ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- হীরা (৩৫), মানিক (৪৫), রাজিব আলী (২৯), আরশাদ (৪৫), খলিলুর রহমান (৫৬), মো. লিটন (৩২), মতিউর রহমান (২২) ও ইউসুফ (৪০)।

এদিকে, চিকিৎসকরা জানিয়েছে, সকাল দশটার দিকে আরএসএম স্টিল মিল থেকে দগ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালে নেয় হয়। তাদের মধ্যে হীরার শরীরের ১৭ শতাংশ, মানিকের ৪০ শতাংশ, রাজিব আলির  ৪ শতাংশ, আরশাদের ১১ শতাংশ, খলিলুর রহমানের ৯ শতাংশ, লিটনের ৭ শতাংশ, মতিউর রহমানের ১০ শতাংশ ও ইউসুফের ৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আট জনের মধ্যে ৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। মানিকের শরীরে দগ্ধের পরিমাণ বেশি হয় তাকে ভর্তি দেওয়া হয়েছে এবং হীরাকে অবজারভেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর শ্যামপুরে আরএসএম স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

আজ বুধবার (১ এপ্রিল) সকালে ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- হীরা (৩৫), মানিক (৪৫), রাজিব আলী (২৯), আরশাদ (৪৫), খলিলুর রহমান (৫৬), মো. লিটন (৩২), মতিউর রহমান (২২) ও ইউসুফ (৪০)।

এদিকে, চিকিৎসকরা জানিয়েছে, সকাল দশটার দিকে আরএসএম স্টিল মিল থেকে দগ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালে নেয় হয়। তাদের মধ্যে হীরার শরীরের ১৭ শতাংশ, মানিকের ৪০ শতাংশ, রাজিব আলির  ৪ শতাংশ, আরশাদের ১১ শতাংশ, খলিলুর রহমানের ৯ শতাংশ, লিটনের ৭ শতাংশ, মতিউর রহমানের ১০ শতাংশ ও ইউসুফের ৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আট জনের মধ্যে ৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। মানিকের শরীরে দগ্ধের পরিমাণ বেশি হয় তাকে ভর্তি দেওয়া হয়েছে এবং হীরাকে অবজারভেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত