ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া নয়টার দিকে গফরগাঁও রেলস্টেশনের অদূরে শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগেই বিকট শব্দে রেললাইন থেকে ছিটকে পড়ে। ট্রেনের একটি পাওয়ার কারসহ মোট ৫টি বগি লাইনচ্যুত হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, খবর পেয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়মনসিংহ থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পাঠানোর প্রক্রিয়া চলছে। বগিগুলো সরিয়ে রেলপথ সচল করতে অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে থাকতে পারে। দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেছে রেলওয়ে বিভাগ।
/

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন