টেলিভিশন নাট্যকার সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এ সভায় আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
শিহাব
শাহীনকে সভাপতি এবং মেজবাহ উদ্দিন সুমনকে সাধারণ সম্পাদক করে ২০২৬-২৮ মেয়াদের নতুন
কমিটি গঠন করা হয়েছে।
নতুন
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন উজ্জ্বল, লিটু সাখাওয়াত ও মাসুম
শাহরিয়ার। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মনসুর রহমান চঞ্চল, এলিনা শাম্মী ও বিদ্যুৎ রায়।
কমিটির
অন্যান্য পদে রয়েছেন— সাংগঠনিক সম্পাদক প্রভাত আহমেদ, অর্থ সম্পাদক পাপ্পু রাজ, অফিস
সম্পাদক দয়াল সাহা, অনুষ্ঠান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সায়েম খান, প্রচার সম্পাদক ফরিদুল
ইসলাম রুবেল, আইন ও কল্যাণ সম্পাদক আফরিন জেসিকা এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মারুফ
হোসেন সজিব।
এ ছাড়া
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. লিপি মনোয়ার, আহমেদ তাওকীর, শেখ হান্নান
ও অর্ক মোস্তফা।
সাধারণ
সভায় বক্তারা বলেন, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনবোধ
তুলে ধরার অন্যতম শক্তিশালী মাধ্যম। দেশের নাট্যকারদের সৃজনশীলতা, পেশাগত মর্যাদা ও
কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
নবনির্বাচিত
কমিটির নেতৃবৃন্দ আগামী দুই বছরে টেলিভিশন নাট্যকার সংঘকে আরও সুসংগঠিত, কার্যকর ও
শক্তিশালী একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন