সংবাদ

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে প্রথমবারের মতো সরকারি জরিপ শুরু

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০২:০৪ পিএম

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে প্রথমবারের মতো সরকারি জরিপ শুরু
ছবি : সংবাদ

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, তা আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে মাঠপর্যায়ে জরিপ শুরু হয়েছে। বাংলাদেশ সার্ভে অধিদপ্তরের ৪টি দলের ২৭ জন সার্ভেয়ার বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় এই উচ্চতা পরিমাপের কাজ করছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে বান্দরবান সার্কিট হাউস সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সেটেলমেন্ট অফিসার (জেনারেল সার্ভেয়ার) ব্রিগেডিয়ার জেনারেল নুরে আলম মো. সরোয়ার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বান্দরবানের রুমা ও থানচি উপজেলার জোত্লাং (সাকা হাফং), কেওক্রাডং, তাজিংডং ১ ও ২, সিপ্পি হাফং ১ ও ২ এবং যোগী হাফংসহ সম্ভাব্য আটটির বেশি সুউচ্চ পাহাড়ের উচ্চতা আধুনিক প্রযুক্তিতে পরিমাপ করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নিয়ে বিভিন্ন মহলে যে মতপার্থক্য ও বিভ্রান্তি রয়েছে, তা নিরসনে এই জরিপকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আধুনিক জিপিএস ও জিওডেটিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়ের নির্ভুল উচ্চতা সংগ্রহ করা হচ্ছে।

ব্রিগেডিয়ার জেনারেল নুরে আলম মো. সরোয়ার বলেন, গত ৪ এপ্রিল থেকে এই জরিপ কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ করে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে দেশের ভৌগোলিক তথ্যভাণ্ডার সমৃদ্ধ হওয়ার পাশাপাশি পর্যটন খাতেও নতুন সম্ভাবনার পথ তৈরি হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক আব্দুল রব হাওলাদার, টিম লিডার দেবাশীষ সরকার, মেজর তৌহিদ ও মো. বশির উদ্দিনসহ স্থানীয় সাংবাদিকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে প্রথমবারের মতো সরকারি জরিপ শুরু

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, তা আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে মাঠপর্যায়ে জরিপ শুরু হয়েছে। বাংলাদেশ সার্ভে অধিদপ্তরের ৪টি দলের ২৭ জন সার্ভেয়ার বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় এই উচ্চতা পরিমাপের কাজ করছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে বান্দরবান সার্কিট হাউস সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সেটেলমেন্ট অফিসার (জেনারেল সার্ভেয়ার) ব্রিগেডিয়ার জেনারেল নুরে আলম মো. সরোয়ার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বান্দরবানের রুমা ও থানচি উপজেলার জোত্লাং (সাকা হাফং), কেওক্রাডং, তাজিংডং ১ ও ২, সিপ্পি হাফং ১ ও ২ এবং যোগী হাফংসহ সম্ভাব্য আটটির বেশি সুউচ্চ পাহাড়ের উচ্চতা আধুনিক প্রযুক্তিতে পরিমাপ করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নিয়ে বিভিন্ন মহলে যে মতপার্থক্য ও বিভ্রান্তি রয়েছে, তা নিরসনে এই জরিপকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আধুনিক জিপিএস ও জিওডেটিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়ের নির্ভুল উচ্চতা সংগ্রহ করা হচ্ছে।

ব্রিগেডিয়ার জেনারেল নুরে আলম মো. সরোয়ার বলেন, গত ৪ এপ্রিল থেকে এই জরিপ কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ করে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে দেশের ভৌগোলিক তথ্যভাণ্ডার সমৃদ্ধ হওয়ার পাশাপাশি পর্যটন খাতেও নতুন সম্ভাবনার পথ তৈরি হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক আব্দুল রব হাওলাদার, টিম লিডার দেবাশীষ সরকার, মেজর তৌহিদ ও মো. বশির উদ্দিনসহ স্থানীয় সাংবাদিকরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত