সংবাদ

সিলেটে কাল শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান, লক্ষ্য ৬৮ হাজার শিশু

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম

সিলেটে কাল শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান, লক্ষ্য ৬৮ হাজার শিশু
সিলেট সিটি করপোরেশন এলাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি : সংবাদ

সিলেট সিটি করপোরেশন এলাকায় আগামীকাল (২০ এপ্রিল) সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় নগরের ৬৮ হাজার ৫৪০ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার দুপুরে নগরভবনে আয়োজিত মতবিনিময় সভায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এসব তথ্য জানান।

সভায় জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ করে এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। কাল সোমবার সকাল ১০টায় নগরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে এই ক্যাম্পেইন শতভাগ সফল করতে আমরা কাজ করছি। জনবল সীমিত হলেও অতিরিক্ত স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে প্রতিটি শিশুর কাছে আমরা পৌঁছাব।’ এ সময় তিনি জুমার খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টিতে ইমাম ও পুরোহিতদের সহযোগিতা কামনা করেন।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, নগরের ৪২টি ওয়ার্ডে প্রতিদিন ৮৪টি টিম কাজ করবে। প্রতিটি টিমে দুজন স্বাস্থ্যকর্মী ও তিনজন স্বেচ্ছাসেবী থাকবেন। প্রথম পর্যায়ে কমিউনিটি পর্যায়ে ৮ কর্মদিবস এবং পরবর্তী পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৬ কর্মদিবস এই কর্মসূচি চলবে।

যদি কোনো শিশু নির্ধারিত সময়ে টিকা নিতে ব্যর্থ হয়, তবে সিসিকের স্থায়ী টিকাদান কেন্দ্রগুলো থেকে এই সেবা নিতে পারবে। স্থায়ী কেন্দ্রগুলো হলো-সিটি করপোরেশন কার্যালয়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, বিনানী নগর স্বাস্থ্যকেন্দ্র (ঘোপাধীরপাড়) এবং কুমারপাড়ার ওসমান মিয়া মাতৃসদন ও শিশু হাসপাতাল।

সভায় আরও বক্তব্য দেন সিসিক সচিব মো. আশিক নূর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ফজলুল কাদের ও ইউনিসেফের ডা. নভজ্যোতি দে। এ সময় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

সিলেটে কাল শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান, লক্ষ্য ৬৮ হাজার শিশু

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত