রংপুর অঞ্চলে শিশুদের মধ্যে হামের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই অঞ্চলে হামের উপসর্গে মোট ১০ শিশুর প্রাণ গেল। এমন পরিস্থিতিতে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে রংপুর সিটি করপোরেশন এলাকায় মাসব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
রোববার দুপুরে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুন্নবী ডন সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আগামীকাল ২০ এপ্রিল থেকে এক মাসব্যাপী এই কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ৩৩টি ওয়ার্ডের ২৮০টি কেন্দ্রে এই সেবা মিলবে। সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন