সংবাদ

নিয়োগ হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ ভাগই নারী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ মে ২০২৬, ০৪:৫৯ পিএম

নিয়োগ হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ ভাগই নারী
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান।

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, এসব পদে নিয়োগ পাওয়া ৮০ শতাংশ স্বাস্থ্যকর্মী হবেন নারী। তারা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্যসচেতনতা বাড়াবেন। সুস্থ জীবনযাপনের বিষয়ে মানুষকে সচেতন করবেন।

শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন করে নিয়োগ দেওয়া স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে প্রতিটি ঘরে যাওয়া। শহরেও তারা থাকবেন, তবে আমরা জোর দেব গ্রামের দিকে। গ্রামে সংসার দেখাশোনা করার দায়িত্বে যারা থাকেন, তাদের সচেতন করতে কাজ করবেন তারা।’

কীভাবে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো হবে, তা ব্যাখ্যা করে সরকারপ্রধান বলেন, ‘কোন খাবারটি খেলে ডায়াবেটিস হবে না, কোন খাবারটি খেলে কার্ডিয়াক সমস্যা হবে না, লাইফস্টাইল কেমন হলে হার্টের সমস্যা হবে না, কোন খাবারটি খেলে কিডনির রোগ হবে বা হবে না- এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে সচেতন করবেন স্বাস্থ্যকর্মীরা। সারাদেশে মানুষকে যেভাবে সুস্থ রাখা যায়, সেটাই আমাদের লক্ষ্য।’

সিলেট নগরীর জলাবদ্ধতা সমস্যা সমাধানে খাল খননকে প্রধান উপায় হিসেবে গুরুত্ব দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সিলেটে অল্প বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে যায়। অতিবৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হয়।’

প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন হাওর এলাকা, বিশেষ করে সুনামগঞ্জে বন্যায় কৃষকের ক্ষতির কথাও উল্লেখ করেন। পাশাপাশি ভূগর্ভস্থ পানি অতিরিক্ত উত্তোলনের ফলে পানির স্তর দিন দিন নিচে নেমে যাওয়ার বিষয়েও সতর্ক করেন তিনি। এ পরিস্থিতি শুধু সিলেটে নয়, ঢাকাসহ দেশের অন্যান্য শহরেও দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সড়ক যোগাযোগের বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সিলেট থেকে লন্ডন যেতে সাড়ে ৯ ঘণ্টা সময় লাগে। কিন্তু সড়কপথে সিলেট থেকে ঢাকা যেতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা।’

প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় শুধু রাস্তা বাড়াতে থাকলে কৃষিজমি নষ্ট হবে। এ বিষয়টি মাথায় রেখে সড়কপথের উন্নয়নের পাশাপাশি দ্রুততম সময়ে ঢাকা-সিলেট রেলপথ ডাবল লাইনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। পরে চাঁদনীঘাট এলাকায় সুরমা নদীর তীর উন্নয়নে ৪ হাজার ৬৩৬ কোটি টাকার একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

নিয়োগ হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ ভাগই নারী

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত